ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 1599

ছবি সংগৃহীত

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে আমদানি-রপ্তানি কার্যক্রম আটদিন বন্ধ থাকবে। তবে ওই সময় স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

বুড়িমারী স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন এসব তথ্য নিশ্চিত করে বলেন, দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় চ্যাংরাবান্ধা এক্সপোর্টার অ্যাসোসিয়েশন, সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত গ্রহণের এরকম একটা চিঠি পেয়েছি, আমরাও চিঠি ইস্যু করে এই সময়ে স্থলবন্দর আমদানি-রপ্তানি বন্ধ রাখার কথা ব্যবসায়ীদের জানিয়েছি।

আরও পড়ুন  রাশিয়া থেকে বিদ্যুৎ আমদানি পুরোপুরি বন্ধ করলো চীন

বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে ২৭ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ৮দিন স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন- স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে উভয় দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

তাছাড়া আট দিন বন্ধের চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করেছে স্থলবন্দর কর্তৃপক্ষ ও বুড়িমারী স্থল শুল্ক স্টেশন (কাস্টমস)।

বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান বলেন, ভারতীয় চ্যাংড়াবান্ধা এক্সপোর্টার অ্যাসোসিয়েশন চিঠি দিয়ে শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে আটদিন আমদানি-রপ্তানি বন্ধ রাখার কথা জানিয়েছে সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনকে। বুড়িমারী সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন ২৭ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আমদানি- রপ্তানি বন্ধ রাখার চিঠির অনুলিপি স্থলবন্দরের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে দেওয়া হয়েছে।

বুড়িমারী স্থলবন্দর কাস্টমস এর সহকারী কমিশনার দেলোয়ার হোসেন বলেন, ভারতীয় চ্যাংড়াবান্ধা শুল্ক স্টেশনের ব্যবসায়ীরা শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে ২৭ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ৮ দিন স্থলবন্দরের আমদানি- রপ্তানি বন্ধ রাখার কথা জানিয়েছে। সূচি অনুযায়ী আগামী ৫ অক্টোবর সকাল থেকে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

নিউজটি শেয়ার করুন

বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ

আপডেট সময় ০৩:৩৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে আমদানি-রপ্তানি কার্যক্রম আটদিন বন্ধ থাকবে। তবে ওই সময় স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

বুড়িমারী স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন এসব তথ্য নিশ্চিত করে বলেন, দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় চ্যাংরাবান্ধা এক্সপোর্টার অ্যাসোসিয়েশন, সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত গ্রহণের এরকম একটা চিঠি পেয়েছি, আমরাও চিঠি ইস্যু করে এই সময়ে স্থলবন্দর আমদানি-রপ্তানি বন্ধ রাখার কথা ব্যবসায়ীদের জানিয়েছি।

আরও পড়ুন  হরমুজ প্রণালির সংকটে ইরাকের তেল রপ্তানি কমেছে ৭৫ শতাংশ