ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

টি-টোয়েন্টিতে ৪০০ উইকেটের মাইলফলক ছুঁলেন মোহাম্মদ আমির

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • / 811

ছবি সংগৃহীত

পাকিস্তানের ইতিহাসে দ্বিতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটে ৪০০ উইকেটের অনন্য কীর্তি গড়লেন মোহাম্মদ আমির। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলতে নেমে এই অর্জন পূর্ণ করেন বাঁহাতি এই পেসার।

বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানের দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের বিপক্ষে বল হাতে নামেন আমির। স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তিনি ৪ ওভার বোলিং করে নেন ১টি উইকেট। সেই একটিই তার ক্যারিয়ারের ৪০০তম উইকেট। শিকার হন অ্যান্টিগার ব্যাটার ফ্যাবিয়ান অ্যালেন।

আরও পড়ুন  লড়াই করেও পারল না বাংলাদেশ, সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া

এটি ছিল আমিরের ৩৪৩তম টি-টোয়েন্টি ম্যাচ। এ অর্জনের পর টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় তিনি এখন নবম স্থানে।
পাকিস্তানের হয়ে এ ফরম্যাটে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন আরেক বাঁহাতি পেসার ওয়াহাব রিয়াজ। ৩৪৮ ম্যাচে তার ঝুলিতে রয়েছে ৪১৩ উইকেট, সঙ্গে তিনটি পাঁচ উইকেট নেওয়ার কীর্তি।
তবে আমিরের মাইলফলক ছোঁয়ার দিনে জয় পায়নি তার দল ত্রিনবাগো। স্বদেশি ইমাদ ওয়াসিমের নেতৃত্বে অ্যান্টিগা ম্যাচ জিতেছে ৮ রানে।

নিউজটি শেয়ার করুন

টি-টোয়েন্টিতে ৪০০ উইকেটের মাইলফলক ছুঁলেন মোহাম্মদ আমির

আপডেট সময় ১২:১৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫