ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

ব্রাজিল দলে ফিরছেন নেইমার, বিশ্রামে ভিনিসিয়ুস

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৮:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • / 517

ছবি সংগৃহীত

আগামী সোমবার বিশ্বকাপ বাছাইকে সামনে রেখে ব্রাজিল জাতীয় দল ঘোষণা করবেন কোচ কার্লো আনচেলত্তি। সেপ্টেম্বরে আন্তর্জাতিক বিরতিতে চিলি ও বলিভিয়ার বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র এই দলে থাকছেন না। প্যারাগুয়ের বিপক্ষে দ্বিতীয় হলুদ কার্ড পাওয়ায় চিলির বিপক্ষে নিষিদ্ধ ভিনিসিয়ুসকে শুধু বলিভিয়ার ম্যাচের জন্য ডাকতে চান না আনচেলত্তি। ফলে তাঁকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কোচ।

অন্যদিকে চোট কাটিয়ে প্রায় ২২ মাস পর জাতীয় দলে ফিরতে যাচ্ছেন নেইমার। সর্বশেষ তিনি খেলেছিলেন ২০২৩ সালের ১৭ অক্টোবর। বিশ্বকাপকে সামনে রেখে এবার হলুদ জার্সিতে তাঁর ফেরার বিষয়টি বেশ আলোচনায়।

আরও পড়ুন  আবারো কি দেখা যাবে মেসি-সুয়ারেজ-নেইমার জুটি?

এখন পর্যন্ত প্রাথমিক দলে যাঁদের নাম নিশ্চিত হয়েছে তারা হলেন—

  • গোলরক্ষক: গ্যাব্রিয়েল বারাজো (সান্তোস) 
  • ডিফেন্ডার: এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ) 
  • ফুলব্যাক: ভিতিনিও (বোতাফোগো), পাউলো হেনরিখ (ভাস্কো) 
  • মিডফিল্ডার: দানিলো (বোতাফোগো), মার্কোস আন্তোনিও (সাও পাওলো) 
  • ফরোয়ার্ড: কাইও হোর্হে (ক্রুজেরিও), নেইমার (সান্তোস), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ) 

ব্রাজিল দল আগামী ১ সেপ্টেম্বর তেরেসোপোলিসে অনুশীলন শুরু করবে। এরপর ৫ সেপ্টেম্বর মারাকানায় মুখোমুখি হবে চিলির, আর ১০ সেপ্টেম্বর এল আল্টোতে খেলবে বলিভিয়ার বিপক্ষে।

নিউজটি শেয়ার করুন

ব্রাজিল দলে ফিরছেন নেইমার, বিশ্রামে ভিনিসিয়ুস

আপডেট সময় ১০:৫৮:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫

আগামী সোমবার বিশ্বকাপ বাছাইকে সামনে রেখে ব্রাজিল জাতীয় দল ঘোষণা করবেন কোচ কার্লো আনচেলত্তি। সেপ্টেম্বরে আন্তর্জাতিক বিরতিতে চিলি ও বলিভিয়ার বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র এই দলে থাকছেন না। প্যারাগুয়ের বিপক্ষে দ্বিতীয় হলুদ কার্ড পাওয়ায় চিলির বিপক্ষে নিষিদ্ধ ভিনিসিয়ুসকে শুধু বলিভিয়ার ম্যাচের জন্য ডাকতে চান না আনচেলত্তি। ফলে তাঁকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কোচ।

অন্যদিকে চোট কাটিয়ে প্রায় ২২ মাস পর জাতীয় দলে ফিরতে যাচ্ছেন নেইমার। সর্বশেষ তিনি খেলেছিলেন ২০২৩ সালের ১৭ অক্টোবর। বিশ্বকাপকে সামনে রেখে এবার হলুদ জার্সিতে তাঁর ফেরার বিষয়টি বেশ আলোচনায়।

আরও পড়ুন  চোটের কারণে বিশ্বকাপ বাছাইয়ে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে দলে নেই নেইমার , ব্রাজিলের জন্য বড় ধাক্কা