ঢাকা ০১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

“নতুন ইতিহাস: শামির রেকর্ড ভেঙে দিলেন শাহিন আফ্রিদি”

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১২:০৩ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • / 699

ছবি সংগৃহীত

টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে লড়াইটাও জয় দিয়ে শুরু করেছে পাকিস্তান। ক্যারিবীয়দের ২৮০ রান তাড়াতে পাকিস্তান ৫ বল এবং ৫ উইকেট হাতে রেখে জয়লাভ করে। এতে ৫১ রানে ৪ উইকেট নিয়ে রেকর্ড গড়েছেন পাক পেসার শাহিন শাহ আফ্রিদি। ওয়ানডেতে পূর্ণ সদস্য দেশের বোলারদের মধ্যে ন্যূনতম ১০০ উইকেট পাওয়ার ক্ষেত্রে তার স্ট্রাইকরেট সবচেয়ে কম।

এতদিন এই রেকর্ডটি ভারতীয় তারকা পেসার মোহাম্মদ শামির দখলে ছিল। ১০৮ ম্যাচ খেলে তিনি ২০৬ উইকেট নিয়েছেন, যেখানে শামির স্ট্রাইকরেট ২৫.৮। অন্যদিকে, ৬৫ ওয়ানডেতে ১৩১ উইকেট নেওয়া শাহিনের স্ট্রাইকরেট ২৫.৪। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক, যার স্ট্রাইকরেট ২৬.৬৮। ১২৭ ওয়ানডেতে স্টার্ক ২৪৪ উইকেট শিকার করেছেন।

আরও পড়ুন  রিও ডি জেনিরো ইতিহাস, প্রকৃতি আর জীবনের উৎসব

ওয়ানডে ইতিহাসে সবচেয়ে কম স্ট্রাইকরেট থাকা বোলারদের মধ্যে শাহিন পঞ্চম। তবে তার ওপরে থাকা বোলারদের মধ্যে মাত্র একজন ১০০ উইকেট পেয়েছেন। ওয়ানডেতে সবচেয়ে কম স্ট্রাইকরেট (২৩.৪) রায়ান হ্যারিসের, যিনি ২১ ম্যাচে ৪১ উইকেট শিকার করেছেন। এরপর যথাক্রমে আছেন শ্রীলঙ্কার দিলশান মাদুশঙ্কা (২৬ ম্যাচে ৪৫ উইকেট, স্ট্রাইকরেট ২৪.৫), নিউজিল্যান্ডের কোরি অ্যান্ডারসন (৪৯ ম্যাচে ৬০ উইকেট, স্ট্রাইকরেট ২৪.৭) এবং ওমানের বিলাল খান (৪৯ ম্যাচে ১০১ উইকেট, স্ট্রাইকারেট ২৪.৮)।

পাকিস্তানকে পেস বোলারদের স্বর্গরাজ্য বলা হয়, যেখানে অনেক পেস কিংবদন্তির জন্ম হয়েছে। বর্তমান আইকন শাহিন আফ্রিদি, যিনি গতির সঙ্গে সুইং ও সিম মুভমেন্টে ব্যাটারদের বিভ্রান্ত করার জন্য পরিচিত। পরের ম্যাচে যদি শাহিন উইকেট না পান, তাও সমস্যা নেই। তবে ৬৭তম ম্যাচে তাকে কমপক্ষে দুটি উইকেট পেতে হবে, নইলে সেরা স্ট্রাইকরেট চলে যাবে স্টার্কের দখলে।

প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ ২৮০ রান তোলে এভিন লুইসের ৬০, শাই হোপের ৫৫ ও রোস্টন চেজের ৫৩ রানে। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেন শাহিন আফ্রিদি। সফরকারীদের লক্ষ্য তাড়া করতে নেমে হাসান নওয়াজ ৬৩ ও মোহাম্মদ রিজওয়ান ৫৩ রান করেন। এছাড়া বাবর আজমের ৪৭ ও হুসাইন তালাতের ৪০ রান পাকিস্তানের জয় নিশ্চিত করে। আজ (রোববার) হবে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় ওয়ানডে।

নিউজটি শেয়ার করুন

“নতুন ইতিহাস: শামির রেকর্ড ভেঙে দিলেন শাহিন আফ্রিদি”

আপডেট সময় ১২:১২:০৩ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫

টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে লড়াইটাও জয় দিয়ে শুরু করেছে পাকিস্তান। ক্যারিবীয়দের ২৮০ রান তাড়াতে পাকিস্তান ৫ বল এবং ৫ উইকেট হাতে রেখে জয়লাভ করে। এতে ৫১ রানে ৪ উইকেট নিয়ে রেকর্ড গড়েছেন পাক পেসার শাহিন শাহ আফ্রিদি। ওয়ানডেতে পূর্ণ সদস্য দেশের বোলারদের মধ্যে ন্যূনতম ১০০ উইকেট পাওয়ার ক্ষেত্রে তার স্ট্রাইকরেট সবচেয়ে কম।

এতদিন এই রেকর্ডটি ভারতীয় তারকা পেসার মোহাম্মদ শামির দখলে ছিল। ১০৮ ম্যাচ খেলে তিনি ২০৬ উইকেট নিয়েছেন, যেখানে শামির স্ট্রাইকরেট ২৫.৮। অন্যদিকে, ৬৫ ওয়ানডেতে ১৩১ উইকেট নেওয়া শাহিনের স্ট্রাইকরেট ২৫.৪। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক, যার স্ট্রাইকরেট ২৬.৬৮। ১২৭ ওয়ানডেতে স্টার্ক ২৪৪ উইকেট শিকার করেছেন।

আরও পড়ুন  দক্ষিণ আফ্রিকার স্বপ্ন ভেঙে শেষ ১৬-এ কানাডা