ঢাকা ০১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

হিরো আলমকে তালাক দিলেন রিয়া মনি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৫০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • / 780

ছবি: সংগৃহীত

অনেকদিন ধরেই হতাশায় মগ্ন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। হতাশ হয়ে আত্মহত্যার চেষ্টাও করেন তিনি। সেসময় সবাইকে চমকে দিয়ে হিরো আলমের পাশে দাঁড়ান তার তৃতীয় স্ত্রী রিয়া মনি। তার যত্ন নেন এবং সুস্থ করে তোলেন। যখন সবকিছু ঠিক হওয়ার পথে তখনই আবার ছন্দপতন এই আলোচিত জুটির। হিরো আলমকে তালাক দিয়েছেন তার স্ত্রী রিয়া। রিয়া মনি নিজেই এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে বাবার মৃত্যুর সময় পাশে না থাকার অভিযোগ তুলে স্ত্রী রিয়া মনির সঙ্গে সংসার না করার ঘোষণা দিয়েছিলেন হিরো আলম। তার অভিযোগ, মুমূর্ষু বাবাকে নিয়ে তিনি হাসপাতালে প্রায় এক মাস অবস্থান করলেও স্ত্রী রিয়া মনি তার বাবাকে দেখতে আসেননি। বাবার মৃত্যুর খবর পেয়ে লাশও দেখতে যাননি।

আরও পড়ুন  নায়িকা বানানোর আশ্বাস দিয়ে ধর্ষণ, হিরো আলম গ্রেপ্তার

বুধবার মধ্যরাতে এক ফেসবুক পোস্টের মাধ্যমে হিরো আলম অভিযোগ করেন, তার স্ত্রী কথিত প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে কক্সবাজারে হোটেলে রাত কাটাচ্ছেন। সেই সঙ্গে রিয়া মনি ও ম্যাক্স অভির দুটি ছবিও শেয়ার করেন তিনি। যা ঘিরে শুরু হয় তুমুল আলোচনা।

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে রিয়া মনি জানান, তিনি হিরো আলমকে তালাক দিয়েছেন।

ম্যাক্স অভির সঙ্গে কক্সবাজারে যাওয়ার কথা স্বীকার করে রিয়া মনি বলেন, ‘একটা কাজে কক্সবাজারে গিয়েছিলাম। তবে এখন ঢাকায় আছি। হিরো আলমের সঙ্গে সংসার করার মতো অবস্থা আর নেই। সে আগের চেয়ে বেশি রকমের সমস্যা তৈরি করছে। তাই আজকে আইনি প্রক্রিয়া মাধ্যমে ডিভোর্স দিয়ে দিয়েছি।’

ডিভোর্স বিষয়ে হিরো আলম গণমাধ্যমকে বলেন, আমি তো এখনো ডিভোর্সের বিষয় জানি না। তবে আজকে (বৃহস্পতিবার, ৭ আগস্ট) দুপুরে সংবাদ সম্মেলন অনেক কিছু জানাব।

হিরো আলম আরও বলেন, আগের সবকিছু্র জন্য রিয়া মনি ক্ষমা চেয়েছিল। আমিও ক্ষমা করে দিয়েছিলাম। সে কয়েক দিন আগে বললো, ‘চলো, বগুড়ায় চলে যাবো’। আমি বাড়ি ঠিক করতে বগুড়ায় চলে আসি। এরপর সে অভির সঙ্গে কক্সবাজার চলে গেছে। তারপর আমিও সেখানে চলে যাই। কিন্তু তাদের পাইনি। তারা সেই জায়গায় থেকে পালিয়ে এসেছে। এভাবে সংসার হয় না।

হিরো আলম বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে তার ফেসবুকে লেখেন, রিয়া মনি ও ম্যাক্স অভির ছবি। আবারও কট খাইলেন। তারা বর্তমানে কক্সবাজার হোটেলে আছেন।

ওই পোস্টের পর দুজনকে নিয়ে একাধিক পোস্ট করেন হিরো আলম। যেখানে একটি পোস্টে তিনি অভিযোগ করেন, রিয়া মনি মাঝে মাঝে হোটেলে রাত কাটাতেন আমাকে ডিভোর্স না দিয়ে। অবৈধ পরকীয়া করে আবারও তার প্রমাণ হলো। কক্সবাজার আজকে ধরা পড়েছে হোটেলে অভির সঙ্গে।

নিউজটি শেয়ার করুন

হিরো আলমকে তালাক দিলেন রিয়া মনি

আপডেট সময় ০২:৫০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫