ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই, মে মাসে বাংলাদেশে আসছে পাকিস্তান দল বেলারুশ—পূর্ব ইউরোপের স্থিতিশীলতা ও ইতিহাসের দেশ সংসদ ওয়াকআউট করে জনগণের অধিকার ক্ষুণ্ন করবেন না: স্পিকার সুনামগঞ্জের পৃথক হাওরে বজ্রপাত, ধান কাটার সময় ৫ কৃষকের মৃত্যু আগামী ২ জুলাই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী বিগত দুই সরকার হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে: প্রধানমন্ত্রী পল্লবীতে নিরাপত্তা প্রহরী সালাহউদ্দিন হত্যা: ঘাতক অটোরিকশা চালক গ্রেপ্তার রোহিঙ্গা সংকটের কার্যকর সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান থালাপতি বিজয়ের বিরুদ্ধে চেন্নাই পুলিশের মামলা বিসিএস ক্যাডার, প্রতিমন্ত্রী ও বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রী; এক নজরে সালাহউদ্দিন আহমদ

সাজিদ হত্যার ইস্যুতে পরিবারের মামলা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫০:০৯ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • / 437

ছবি সংগৃহীত

ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদকে শ্বাসরোধে হত্যার ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৪ আগস্ট) রাতে ইবি থানায় সাজিদের বাবা আহসান হাবিবুল্লাহ হত্যা মামলা দায়ের করেছেন বলে জানান ইবি থানার অফিসার ইন চার্জ (ওসি) মেহেদী হাসান।

জানা যায়, দন্ডবিধির ৩০২, ২০১ ও ৩৪ ধারায় অজ্ঞাত আসামি করে হত্যা মামলাটি দায়ের করা হয় (মামলা নং-২)।

আরও পড়ুন  ৩ বছরের মেয়েকে হত্যা করে ট্রাংকে লাশ লুকিয়ে রাখলেন মা, নেপথ্যে কী?

সাজিদের বাবা আহসান হাবিবুল্লাহ বলেন, পোস্টমর্টেম ও ফরেনসিক রিপোর্ট অনুযায়ী আমার ছেলেকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। এ মর্মে আমি ইবি থানাতে একটা হত্যা মামলা দায়ের করেছি। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।

ইবি থানার ওসি মেহেদী হাসান বলেন, আজ সাজিদের বাবা বাদী হয়ে ইবি থানাতে একটি মামলা দায়ের করেছে। মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন। মামলার এজাহার আগামীকাল কোর্টে যাবে।

প্রসঙ্গত, ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহকে শ্বাসরোধে হত্যার ঘটনা ঘটেছে। গত ১৭ জুলাই বিকেলে শাহ আজিজুর রহমান হল পুকুর থেকে সাজিদের মরদেহ উদ্ধার করা হয়। তিনি আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
গত ১৮ জুলাই সাজিদের মৃত্যুর ময়নাতদন্ত সম্পন্ন হয়। ৩ আগস্ট সাজিদের মৃত্যুর প্রকাশিত ভিসেরা রিপোর্ট অনুযায়ী সাজিদকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে আসছেন। সাজিদের হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আবার উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। সর্বশেষ সাজিদের পরিবার আজ অজ্ঞাত আসামী করে একটি মামলা দায়ের করেন।

তানিম তানভীর
ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

নিউজটি শেয়ার করুন

সাজিদ হত্যার ইস্যুতে পরিবারের মামলা

আপডেট সময় ০৯:৫০:০৯ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫

ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদকে শ্বাসরোধে হত্যার ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৪ আগস্ট) রাতে ইবি থানায় সাজিদের বাবা আহসান হাবিবুল্লাহ হত্যা মামলা দায়ের করেছেন বলে জানান ইবি থানার অফিসার ইন চার্জ (ওসি) মেহেদী হাসান।

জানা যায়, দন্ডবিধির ৩০২, ২০১ ও ৩৪ ধারায় অজ্ঞাত আসামি করে হত্যা মামলাটি দায়ের করা হয় (মামলা নং-২)।

আরও পড়ুন  সীমান্ত হত্যা বন্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি বিজিবি প্রধানের