ঢাকা ১০:২৫ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

অস্ট্রেলিয়ায় কোচিং মিশনে যাচ্ছেন তালহা জুবায়ের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:১০:২৬ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • / 559

ছবি: সংগৃহীত

জাতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মাঠে দীর্ঘ সময় কাটাতে পারেননি তালহা জুবায়ের। ধারাবাহিক ইনজুরি বাধার কারণে তার খেলোয়াড় জীবন অকালেই শেষ হয়ে যায়। তবে ক্রিকেট থেকে দূরে সরে এসে কোচিংয়ের জগতে নতুন করে জীবনের সূচনা হয়েছে তার। এখন ঘরোয়া ক্রিকেটের কোচিংয়ে নিয়মিত এক পরিচিত মুখ হিসেবে তালহার উপস্থিতি লক্ষ্য করা যায়।

অনূর্ধ্ব-১৯ দল থেকে শুরু করে বাংলাদেশ নারী দল, এ দল এবং বাংলাদেশ টাইগার্সসহ বিভিন্ন প্ল্যাটফর্মে কোচিং করেছেন তিনি। এছাড়া বিপিএল, ডিপিএলসহ দেশের বিভিন্ন লিগেও তার অবদান স্পষ্ট। এবার সুযোগ এসেছে দেশের বাইরে নিজের দক্ষতা প্রমাণ করার। আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে অস্ট্রেলিয়ার পার্থ শহরে পৌঁছাবেন তালহা।

আরও পড়ুন  বিসিবি ছাড়ছেন আন্দ্রে অ্যাডামস, পেস বোলিং কোচ হিসেবে এগিয়ে শন টেইট

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট এসোসিয়েশনের হয়ে একটি মাসব্যাপী কোচিং কার্যক্রমে অংশগ্রহণ করবেন তিনি। এই সুযোগ পেতে বিসিবির পক্ষ থেকেও সব ধরনের সহযোগিতা পেয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও পরিচালক নাজমুল আবেদীন ফাহিম বিষয়টির প্রতি বিশেষ নজর রেখেছেন।

সাক্ষাৎকারে তালহা বলেন, “এটি আমার জন্য একটি মূল্যবান অভিজ্ঞতা হবে বলে আশাবাদী। অস্ট্রেলিয়া থেকে যা শিখব, তা দেশের ক্রিকেটের উন্নয়নে কাজে লাগাতে চাই। কোচিং ক্যারিয়ারে এটি সামনে এগোনোর এক নতুন ধাপ বলেই মনে করি। বিসিবি আমাকে সম্পূর্ণ সমর্থন দিয়েছে, ভিসা ও টিকিটসহ সবকিছু তাদের মাধ্যমে হচ্ছে। এখন লক্ষ্য শুধু ভালো কিছু শেখার।”

নিউজটি শেয়ার করুন

অস্ট্রেলিয়ায় কোচিং মিশনে যাচ্ছেন তালহা জুবায়ের

আপডেট সময় ০১:১০:২৬ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫