ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

বিসিবি ছাড়ছেন আন্দ্রে অ্যাডামস, পেস বোলিং কোচ হিসেবে এগিয়ে শন টেইট

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৫:১৩ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
  • / 281

ছবি সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে আন্দ্রে অ্যাডামসের অধ্যায় শেষের পথে। নিউজিল্যান্ডের সাবেক এই পেসারের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তি ছিল ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত। তবে তার আগেই পারস্পরিক সমঝোতার ভিত্তিতে দায়িত্ব ছাড়তে যাচ্ছেন তিনি।

২০২৩ সালে অ্যালান ডোনাল্ডের বিদায়ের পর অ্যাডামসকে দায়িত্ব দিয়েছিল বিসিবি। প্রায় দেড় বছর দলের সঙ্গে কাজ করলেও বোর্ড আর তাকে নিয়ে আগ্রহী নয় বলে জানা গেছে। বোর্ডের একাধিক সূত্র জানিয়েছে, নতুন পেস বোলিং কোচ নিয়োগের প্রক্রিয়াও অনেক দূর এগিয়ে গেছে।

আরও পড়ুন  বিসিবি নির্বাচন থেকে মনোনয়ন প্রত্যাহার করলেন তামিম ইকবাল

এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক গতিময় পেসার শন টেইট। ভয়ংকর গতি আর আগ্রাসী বোলিংয়ের জন্য পরিচিত টেইট অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন ৩টি টেস্ট, ৩৫টি ওয়ানডে এবং ২১টি টি-টোয়েন্টি ম্যাচ।

টেইটের সঙ্গে বিসিবির আলোচনার সূচনা হয়েছে অনেক আগেই। সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলাকালীন সময়েই টেইটের সঙ্গে গভীরভাবে আলোচনা হয়, যখন তিনি চিটাগং কিংসের প্রধান কোচের দায়িত্বে ছিলেন। এর আগেও, ২০২২ সালে তার সঙ্গে বিসিবির আলোচনা হয়েছিল। এমনকি গত বছরও তিনি নিজের নাম দিয়েছিলেন, যদিও পরে তা প্রত্যাহার করে নেন।

এবার অবশ্য সবদিক থেকেই আলোচনা ইতিবাচক। বিসিবি সূত্রে জানা গেছে, শন টেইটকে পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দিতে প্রস্তুত বোর্ড এবং সবকিছু ঠিক থাকলে চূড়ান্ত ঘোষণা আসতে পারে খুব শিগগিরই।

আন্দ্রে অ্যাডামসের বিদায়ে নতুন একজন কোচের আগমন বাংলাদেশের পেস ইউনিটে নতুন দিক উন্মোচন করবে বলে আশাবাদী বোর্ড কর্তারা। শন টেইটের আগ্রাসী মেজাজ ও অভিজ্ঞতা হয়তো বাংলাদেশের পেস আক্রমণে নতুন মাত্রা যোগ করবে এমনটাই প্রত্যাশা ক্রিকেটপ্রেমীদের।

নিউজটি শেয়ার করুন

বিসিবি ছাড়ছেন আন্দ্রে অ্যাডামস, পেস বোলিং কোচ হিসেবে এগিয়ে শন টেইট

আপডেট সময় ১২:৩৫:১৩ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে আন্দ্রে অ্যাডামসের অধ্যায় শেষের পথে। নিউজিল্যান্ডের সাবেক এই পেসারের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তি ছিল ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত। তবে তার আগেই পারস্পরিক সমঝোতার ভিত্তিতে দায়িত্ব ছাড়তে যাচ্ছেন তিনি।

২০২৩ সালে অ্যালান ডোনাল্ডের বিদায়ের পর অ্যাডামসকে দায়িত্ব দিয়েছিল বিসিবি। প্রায় দেড় বছর দলের সঙ্গে কাজ করলেও বোর্ড আর তাকে নিয়ে আগ্রহী নয় বলে জানা গেছে। বোর্ডের একাধিক সূত্র জানিয়েছে, নতুন পেস বোলিং কোচ নিয়োগের প্রক্রিয়াও অনেক দূর এগিয়ে গেছে।

আরও পড়ুন  বিসিবি নির্বাচন ৪ অক্টোবর