ঢাকা ১২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ

গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন, আতঙ্কে বহু মানুষ আটকা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪০:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • / 2382

ছবি: সংগৃহীত

রাজধানীর গুলিস্তানে অবস্থিত সুন্দরবন স্কয়ার মার্কেটের পঞ্চম তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে আগুন ছড়িয়ে পড়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১১টি ইউনিট একযোগে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, ভবনের পঞ্চম তলায় আগুন লাগার পরপরই আগুন নিচের তলাগুলোতেও প্রভাব ফেলতে শুরু করে। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম তলায় বহু মানুষ অবস্থান করছিলেন। আগুনের আশঙ্কাজনক পরিস্থিতি সৃষ্টি হওয়ায় বারবার মাইকিং করে সবাইকে নিচে নেমে আসার অনুরোধ জানানো হচ্ছে। সেনাবাহিনী ও পুলিশের সদস্যরাও উদ্ধার কাজে সহায়তা করছেন।

তবে, বারবার সতর্কতা সত্ত্বেও অনেকেই ভবনের ভেতরেই রয়ে গেছেন। ধারণা করা হচ্ছে, সেখানে কর্মচারীদের থাকার ব্যবস্থা রয়েছে এবং অধিকাংশই হয়তো দোকানগুলোর সঙ্গে যুক্ত। মাইকিং করে বলা হলেও তারা নিচে নামছেন না, যা উদ্ধার তৎপরতায় চরম বিঘ্ন সৃষ্টি করছে।

আরও পড়ুন  সুন্দরবনে অপহৃত ৩৩ জেলে ও ৬ নারীকে উদ্ধার করলো কোস্টগার্ড

ফায়ার সার্ভিসের আরেক কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ বা কেউ আহত বা নিহত হয়েছেন কি না— সে বিষয়েও নিশ্চিত কোনো তথ্য মেলেনি। আগুন নিয়ন্ত্রণে আনার কাজ এখনো অব্যাহত রয়েছে।

মার্কেট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উদ্ধারকর্মীরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন পরিস্থিতি স্বাভাবিক করতে। আগুনের উৎস কীভাবে সৃষ্টি হলো, তা তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানায় কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন, আতঙ্কে বহু মানুষ আটকা

আপডেট সময় ১১:৪০:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫

রাজধানীর গুলিস্তানে অবস্থিত সুন্দরবন স্কয়ার মার্কেটের পঞ্চম তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে আগুন ছড়িয়ে পড়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১১টি ইউনিট একযোগে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, ভবনের পঞ্চম তলায় আগুন লাগার পরপরই আগুন নিচের তলাগুলোতেও প্রভাব ফেলতে শুরু করে। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম তলায় বহু মানুষ অবস্থান করছিলেন। আগুনের আশঙ্কাজনক পরিস্থিতি সৃষ্টি হওয়ায় বারবার মাইকিং করে সবাইকে নিচে নেমে আসার অনুরোধ জানানো হচ্ছে। সেনাবাহিনী ও পুলিশের সদস্যরাও উদ্ধার কাজে সহায়তা করছেন।

তবে, বারবার সতর্কতা সত্ত্বেও অনেকেই ভবনের ভেতরেই রয়ে গেছেন। ধারণা করা হচ্ছে, সেখানে কর্মচারীদের থাকার ব্যবস্থা রয়েছে এবং অধিকাংশই হয়তো দোকানগুলোর সঙ্গে যুক্ত। মাইকিং করে বলা হলেও তারা নিচে নামছেন না, যা উদ্ধার তৎপরতায় চরম বিঘ্ন সৃষ্টি করছে।

আরও পড়ুন  সুন্দরবনে টহল দলের বনকর্মীদের ওপর দুষ্কৃতকারীদের হামলা, আহত ২