ঢাকা ০১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

আওয়ামীলীগের চৌদ্দগোষ্ঠীরও ক্ষমতা হবে না আমাদের কেনার : তাজুল ইসলাম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:০২:৪১ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • / 606

ছবি সংগৃহীত

‘আওয়ামী লীগ দূরের কথা, তার চৌদ্দগোষ্ঠীরও ক্ষমতা হবে না আমাদের প্রসিকিউশন টিমকে টাকা দিয়ে কেনার। কেউ সম্পদ বা প্রলোভন দেখিয়েও কিনতে পারবে না। পৃথিবীর সব সম্পদের বিনিময়েও প্রসিকিউশন টিমকে কিনতে পারবে না বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

শনিবার (২৬ জুলাই) বিকেলে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই বিপ্লবের শহিদদের সম্মানে আয়োজিত এক স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  বাংলাদেশ ব্যাংক পেতে যাচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা

তাজুল ইসলাম বলেন, ‘জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের চারটি মামলার বিচার চলছে। অনেকেই বলছেন বিচার দৃশ্যমান হয়নি। আগামী ৩-৪ আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষী তার জবানবন্দি আদালতে দেবেন। সেদিন গোটা জাতি টেলিভিশনের পর্দায় চোখ রাখবেন। সম্ভব হলে আদালতে আসবেন।’

তিনি বলেন, ‘শুধু বাংলাদেশ নয়, আয়নার মতো পরিষ্কার করে দুনিয়ার কাছে আমরা প্রমাণ করতে সক্ষম হবো যে- শেখ হাসিনা কী অপরাধ করেছেন, এসবের কী প্রমাণ ও তার কী শাস্তি হওয়া উচিত। অনেকেই বলেছেন এক বছর হয়ে গেল কেন রায় হলো না। গণহত্যার মামলার বিচার কখনও এক বছরে সম্পন্ন করা যায় না। যদি যেতো ভ্রাম্যমাণ আদালতের মতো বিচার হতো।’

প্রসিকিউশনের ওপর আস্থা রাখার অনুরোধ জানিয়ে চিফ প্রসিকিউটর আরও বলেন, ‘শহিদদের রক্তের সঙ্গে বেইমানি হবে না। শহিদদের স্বপ্ন আমাদের দিয়েই বাস্তবায়িত হবে ইনশা আল্লাহ।’

নিউজটি শেয়ার করুন

আওয়ামীলীগের চৌদ্দগোষ্ঠীরও ক্ষমতা হবে না আমাদের কেনার : তাজুল ইসলাম

আপডেট সময় ০৫:০২:৪১ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫

‘আওয়ামী লীগ দূরের কথা, তার চৌদ্দগোষ্ঠীরও ক্ষমতা হবে না আমাদের প্রসিকিউশন টিমকে টাকা দিয়ে কেনার। কেউ সম্পদ বা প্রলোভন দেখিয়েও কিনতে পারবে না। পৃথিবীর সব সম্পদের বিনিময়েও প্রসিকিউশন টিমকে কিনতে পারবে না বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

শনিবার (২৬ জুলাই) বিকেলে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই বিপ্লবের শহিদদের সম্মানে আয়োজিত এক স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  আওয়ামী লীগ নিষিদ্ধে আইনি উদ্যোগকে ইতিবাচক সমর্থন বিএনপির