ঢাকা ১১:০২ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হাসপাতাল বন্ধ না করে দোষীদের শাস্তি চাইলেন আদ্-দ্বীনে নিহতের বাবা শিশু সুরক্ষায় টাস্কফোর্স গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের স্লোভাকিয়া—মধ্য ইউরোপের পাহাড়, ইতিহাস ও আধুনিক অগ্রগতির দেশ মালয়েশিয়া পাচারের সময় টেকনাফে উদ্ধার ৫০ আটক ৯ ‘পাচারকারী’ সাভারে তিন পোশাক কারখানায় ছাঁটাই, কর্মহীন প্রায় ১৯’শ শ্রমিক উত্তরখানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: একই পরিবারের ৩ সদস্য আইসিইউতে চারদিকে মেঘ, তবুও কমছে না গরম; অস্বস্তিতে ঢাকাবাসী রোববার থেকে বাড়ছে মেট্রোরেলের চলাচলের সময় জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন পুতিন ১৫ বছর বয়সেই ভারত দলে সূর্যবংশী, টি-টোয়েন্টির নতুন অধিনায়ক আইয়ার

ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মানহানি মামলা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১০:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • / 495

ছবি সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের মানহানির মামলা দায়ের করেছেন। শুক্রবার (১৮ জুলাই) ফ্লোরিডার সাউদার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল আদালতে এই মামলা করেন তিনি। মামলায় মিডিয়া মোগল রুপার্ট মারডককেও বিবাদী করা হয়েছে।

আল জাজিরার খবরে বলা হয়, সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত একটি প্রতিবেদনকে ঘিরেই এ মামলা। সেখানে দাবি করা হয়, ট্রাম্প কুখ্যাত ধনকুবের ও নারী নিপীড়নের অভিযোগে অভিযুক্ত জেফরি এপস্টেইনকে একটি আপত্তিকর চিঠি পাঠিয়েছিলেন। চিঠিটিতে একজন নগ্ন নারীর আঁকা ছবি ছিল বলে দাবি করা হয় প্রতিবেদনে। ২০০৩ সালে এপস্টেইনের ৫০তম জন্মদিন উপলক্ষে পাঠানো বার্তাগুলোর মধ্যেই ট্রাম্পের সেই চিঠি ছিল বলে জানায় সংবাদমাধ্যমটি।

আরও পড়ুন  ট্রাম্পের ‘শেষ সতর্কবার্তা’: হামাসকে জিম্মিরা মুক্তি না দিলে ভোগ করতে হবে ‘নরকের পরিণতি’

যদিও ওয়াল স্ট্রিট জার্নাল চিঠির কোনো ছবি প্রকাশ করেনি, তবুও এর বিষয়বস্তু নিয়ে ওয়াশিংটনে জোর বিতর্ক শুরু হয়েছে। ট্রাম্প বিষয়টি দৃঢ়ভাবে অস্বীকার করেছেন। তিনি তার সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ এক পোস্টে বলেন, “চিঠিটি সম্পূর্ণ ভুয়া এবং মানহানিকর।” ট্রাম্প আরও জানান, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এবং তিনি নিজে ওয়াল স্ট্রিট জার্নালের সম্পাদকের সঙ্গে সরাসরি যোগাযোগ করে জানিয়েছেন, এ ধরনের চিঠির কোনো অস্তিত্ব নেই এবং সংবাদটি ভিত্তিহীন।

এদিকে, জেফরি এপস্টেইন ২০১৯ সালে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর নিউইয়র্কের এক কারাগারে আত্মহত্যা করেন। তার বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্ক কিশোরীদের পাচার এবং প্রভাবশালী ব্যক্তিদের কাছে সরবরাহ করার মতো গুরুতর অভিযোগ ছিল। ট্রাম্পের প্রথম প্রেসিডেন্ট মেয়াদকালেই এই ঘটনা ঘটে।

এই মামলার সঙ্গে সংশ্লিষ্ট আরেকটি বিষয় নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। বৃহস্পতিবার কয়েকটি মার্কিন সংবাদমাধ্যম জানায়, এপস্টেইনের মামলার কেন্দ্রীয় এক কৌঁসুলিকে হঠাৎ বরখাস্ত করা হয়েছে। ওই আইনজীবী হলেন সাবেক এফবিআই পরিচালক জেমস কোমির মেয়ে, যিনি ট্রাম্পের অন্যতম সমালোচক হিসেবে পরিচিত।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন ও এর জেরে দায়ের হওয়া এই মামলাকে ঘিরে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মানহানি মামলা

আপডেট সময় ১২:১০:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের মানহানির মামলা দায়ের করেছেন। শুক্রবার (১৮ জুলাই) ফ্লোরিডার সাউদার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল আদালতে এই মামলা করেন তিনি। মামলায় মিডিয়া মোগল রুপার্ট মারডককেও বিবাদী করা হয়েছে।

আল জাজিরার খবরে বলা হয়, সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত একটি প্রতিবেদনকে ঘিরেই এ মামলা। সেখানে দাবি করা হয়, ট্রাম্প কুখ্যাত ধনকুবের ও নারী নিপীড়নের অভিযোগে অভিযুক্ত জেফরি এপস্টেইনকে একটি আপত্তিকর চিঠি পাঠিয়েছিলেন। চিঠিটিতে একজন নগ্ন নারীর আঁকা ছবি ছিল বলে দাবি করা হয় প্রতিবেদনে। ২০০৩ সালে এপস্টেইনের ৫০তম জন্মদিন উপলক্ষে পাঠানো বার্তাগুলোর মধ্যেই ট্রাম্পের সেই চিঠি ছিল বলে জানায় সংবাদমাধ্যমটি।

আরও পড়ুন  দ্বিতীয় মেয়াদেও প্রথম সফরে সৌদি আরব যেতে পারেন ট্রাম্প