ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

মবের সহিংসতা বিচার ব্যবস্থার প্রতি অনাস্থা নয়, ১৭ বছরের ক্রোধ: অ্যাটর্নি জেনারেল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫৫:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • / 497

ছবি সংগৃহীত

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, সাম্প্রতিক মবের সহিংস ঘটনাগুলো বিচার বিভাগের প্রতি মানুষের অনাস্থার প্রকাশ নয়, বরং এটি গত ১৭ বছরের জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ। তবে এই ক্ষোভ সমীচীন নয় বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন  গাজা গণহত্যার প্রতিবাদে সহিংসতায় দেশজুড়ে অভিযানে গ্রেপ্তার ৪৯ জন: প্রেস সচিব

শনিবার (৫ জুলাই) রাজধানীতে অনুষ্ঠিত ‘জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে করণীয়’ শীর্ষক এক বিতর্ক অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মব সন্ত্রাস কি বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থাহীনতার ইঙ্গিত দেয় কি না এমন প্রশ্নের উত্তরে অ্যাটর্নি জেনারেল বলেন, “এটি আসলে বিচারব্যবস্থার প্রতি অনাস্থা নয়। এই মবের সহিংসতা এক ধরনের ক্রোধ, যা মানুষের ভেতরে দীর্ঘ ১৭ বছর ধরে জমে আছে। স্বজন হারানোর ক্ষোভ, সাড়ে চার হাজারের বেশি গণতান্ত্রিক কর্মীর ক্রসফায়ারে নিহত হওয়ার ক্ষোভ, ৭০০-এর বেশি গুম হওয়ার ঘটনার ক্ষোভ এবং ৬০ লাখের বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দায়ের করে আদালতে দাঁড় করানোর ক্ষোভ সব মিলিয়ে এই ক্ষোভ মানুষের মনে পুঞ্জিভূত হয়েছে।”

তিনি বলেন, “এই ক্ষোভ আমরা কখনোই প্রত্যাশা করি না। এই ক্ষোভ অনাকাঙ্ক্ষিত, এটি নিয়ন্ত্রণ করতে হবে। এই ক্ষোভ জুলাই বিপ্লবের মূল চেতনার সঙ্গে যায় না। যারা এমন ক্ষোভ দেখাচ্ছেন, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে— নিজেদের সংযত রাখুন।

গণতান্ত্রিক মূল্যবোধের বাংলাদেশ গড়তে হলে জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচারের দাবি তুলুন, যাতে ন্যায়বিচার বাস্তবায়ন করতে সংশ্লিষ্টরা যথাযথ পদক্ষেপ নিতে বাধ্য হন এবং দোষীদের বিচারের আওতায় আনা যায়।”

নুরুল হুদার মবের হাতে নিহত হওয়ার প্রসঙ্গ টেনে অ্যাটর্নি জেনারেল বলেন, “নিশ্চয়ই এই ঘটনায় দোষীদের বিচার হওয়া প্রয়োজন। তবে যে প্রক্রিয়ায় নুরুল হুদা প্রাণ হারালেন, সেই প্রক্রিয়া কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আমরা এমন বিচার চাই না। এভাবে বিচার হলে তা আমাদের সকল গণতান্ত্রিক অর্জনকে প্রশ্নের মুখে ফেলতে পারে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের জনগণের আস্থা ধরে রাখতে হলে ন্যায়বিচারের সঠিক প্রক্রিয়া অনুসরণ করাই আমাদের দায়িত্ব। আইন নিজের হাতে তুলে নিলে গণতান্ত্রিক শৃঙ্খলা বিনষ্ট হয়, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

নিউজটি শেয়ার করুন

মবের সহিংসতা বিচার ব্যবস্থার প্রতি অনাস্থা নয়, ১৭ বছরের ক্রোধ: অ্যাটর্নি জেনারেল

আপডেট সময় ১১:৫৫:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, সাম্প্রতিক মবের সহিংস ঘটনাগুলো বিচার বিভাগের প্রতি মানুষের অনাস্থার প্রকাশ নয়, বরং এটি গত ১৭ বছরের জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ। তবে এই ক্ষোভ সমীচীন নয় বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন  নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতা করাও অপরাধের শামিল : অ্যাটর্নি জেনারেল