ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

সিলেটে ৫ দফা দাবিতে পরিবহন ধর্মঘট, কর্মসূচি জারি রাখতে ৪৮ ঘণ্টার হুঁশিয়ারি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৫১:১৯ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • / 496

ছবি সংগৃহীত

সিলেটে পাথরকোয়ারি পুনরায় চালুসহ ৫ দফা দাবিতে ট্রাক, লরি, কাভার্ড ভ্যান ও পিকআপের চলাচল বন্ধ রাখা হয়েছে। শনিবার সকাল ছয়টা থেকে এ ধর্মঘট শুরু করেছে সিলেট জেলা পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। দাবি না মানা হলে ৪৮ ঘণ্টা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতারা।

এর আগে বুধবার সিলেট নগরের কোর্ট পয়েন্ট এলাকায় বিক্ষোভ সমাবেশ থেকে এ ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়।

আরও পড়ুন  কাশ্মীর হামলার ‘কঠোর জবাব’ দেয়ার হুঁশিয়ারি দিলেন নরেন্দ্র মোদি

মালিক-শ্রমিক ঐক্য পরিষদের দাবি অনুযায়ী, সিলেটে বন্ধ থাকা পাথরকোয়ারিগুলো খুলে দেওয়া, ক্রাশার মেশিন ধ্বংস ও অভিযান বন্ধ করা, পাথর পরিবহনকারী ট্রাক আটকানো বন্ধ করা, চালকদের ওপর হয়রানি-নির্যাতন বন্ধ এবং জেলা প্রশাসককে অপসারণ করতে হবে।

ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, সিলেটের প্রান্তিক মানুষের জীবিকার অন্যতম বড় ক্ষেত্র এই পাথরকোয়ারি। এগুলো বন্ধ থাকায় অসংখ্য শ্রমিক কাজ হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

তাছাড়া পাথর পরিবহন ও সংশ্লিষ্ট পেশার হাজারো মানুষ দুর্দশায় পড়েছেন। কোয়ারিগুলো পুনরায় চালু করা হলে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি জেলার বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে তাঁদের দাবি।

এদিকে ধর্মঘটের কারণে আজ শনিবার পর্যটকবাহী যানবাহনে হামলার ঘটনা ঘটে। এতে জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আজ বিকেলে পাথরসংশ্লিষ্ট মালিক ও ব্যবসায়ী ঐক্য পরিষদের আহ্বানে পরিবহন শ্রমিক ও মালিকদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানেই পরবর্তী কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

তবে জেলা পাথরসংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক-শ্রমিক ঐক্য পরিষদের একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, আজ শনিবার সরকারি ছুটি এবং আগামীকাল রবিবার পবিত্র আশুরার ছুটি থাকায় এ সময় ধর্মঘট কর্মসূচি ডাকা যৌক্তিক নয়।

এর আগে জেলা পাথরসংশ্লিষ্ট মালিক-শ্রমিক ঐক্য পরিষদ পাথরকোয়ারি খোলার দাবিতে বিক্ষোভ ও অনশন কর্মসূচি পালন করেছিল।

নিউজটি শেয়ার করুন

সিলেটে ৫ দফা দাবিতে পরিবহন ধর্মঘট, কর্মসূচি জারি রাখতে ৪৮ ঘণ্টার হুঁশিয়ারি

আপডেট সময় ০৫:৫১:১৯ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫

সিলেটে পাথরকোয়ারি পুনরায় চালুসহ ৫ দফা দাবিতে ট্রাক, লরি, কাভার্ড ভ্যান ও পিকআপের চলাচল বন্ধ রাখা হয়েছে। শনিবার সকাল ছয়টা থেকে এ ধর্মঘট শুরু করেছে সিলেট জেলা পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। দাবি না মানা হলে ৪৮ ঘণ্টা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতারা।

এর আগে বুধবার সিলেট নগরের কোর্ট পয়েন্ট এলাকায় বিক্ষোভ সমাবেশ থেকে এ ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়।

আরও পড়ুন  পাকিস্তানকে মোদির হুঁশিয়ারি: ‘অপারেশন সিন্দুর’ স্থগিত, শেষ নয়