ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

গুমে জড়িতদের সাথে সেনা সদস্যের সংশ্লিষ্টতা প্রমাণ হলে কঠোর ব্যবস্থা: সেনাসদর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:১৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • / 165

ছবি সংগৃহীত

সেনাবাহিনীতে ডেপুটেশনে থাকা কিছু সদস্যের বিরুদ্ধে গুমের অভিযোগ উঠেছে বলে জানিয়েছে সেনাসদর। এ অভিযোগ তদন্তাধীন রয়েছে। তবে প্রমাণ মিললে দায়ী সেনা সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ।

আরও পড়ুন  অভিযুক্ত ১৫ কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে সেনাসদর

আজ বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেস ‘এ’-তে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই কথা জানান মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম।

সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। গুমের বিষয়ে কর্নেল শফিকুল বলেন, ডেপুটেশনে গেলেও সেনাসদস্যদের নিয়ন্ত্রণ সেনাবাহিনীর হাতেই থাকে। কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ এসেছে, যা তদন্তাধীন। যদি প্রমাণিত হয়, তাহলে সেনাবাহিনী কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

ভুক্তভোগী পরিবারগুলোর উদ্দেশে তিনি বলেন, কারো নিরাপত্তা নিয়ে সেনাবাহিনীর সহযোগিতা প্রয়োজন হলে তাৎক্ষণিক সহায়তা দেওয়া হবে।

নির্বাচন প্রসঙ্গে কর্নেল শফিকুল ইসলাম জানান, নির্বাচন কমিশন থেকে এখনো কোনো নির্দেশনা আসেনি। নির্দেশনা পেলে সেনাবাহিনী অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে প্রস্তুত রয়েছে।

থানা থেকে অস্ত্র লুটের প্রসঙ্গে তিনি জানান, লুট হওয়া অস্ত্রের প্রায় ৮০ শতাংশ ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে। বাকি ২০ শতাংশও নির্বাচন শুরুর আগে উদ্ধার সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

কিশোর গ্যাং নিয়ন্ত্রণ নিয়ে তিনি বলেন, সেনাবাহিনী ইতিমধ্যে ৪০০ জনের বেশি কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করেছে। তবে অলিতে-গলিতে সব সময় সেনা সদস্যদের রাখা সম্ভব নয়, কিন্তু তথ্য পাওয়া মাত্রই দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গত দুই সপ্তাহের যৌথ অভিযান নিয়ে কর্নেল শফিকুল জানান, এই সময়ে ২৬টি অবৈধ অস্ত্র ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আগস্ট থেকে এ পর্যন্ত ৯ হাজার ৬৯২টি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

একই সময়ে বিভিন্ন অপরাধে জড়িত ৫৬২ জনসহ মোট ১৫ হাজার ৬৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

গুমে জড়িতদের সাথে সেনা সদস্যের সংশ্লিষ্টতা প্রমাণ হলে কঠোর ব্যবস্থা: সেনাসদর

আপডেট সময় ০৫:১৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫