ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
শিরোনাম :
পদত্যাগের পর হাসিমুখে পূজামণ্ডপে ইশরাক সৌদি আরবে নিহত নুরুল হকের পরিবার পেলেন ক্ষতিপূরণ বিচ্ছেদের পর নতুন রূপে শেহতাজ রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন ত্রাণ প্রতিমন্ত্রী নৌপরিবহণ মন্ত্রণালয়ের নতুন সচিব আতাউর রহমান যুক্তরাষ্ট্রের ওপর আস্থা কমছে নেতানিয়াহুর, খুঁজছেন নতুন মিত্র সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুজনের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী প্রাথমিক শিক্ষা সংস্কারে পাঁচ বিষয়ে অগ্রাধিকার ববি হাজ্জাজের নিজ সন্তানের জন্য হলেও ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, তথ্যের ঘাটতি ছিল

কুড়িগ্রামে নিখোঁজের একদিন পর তিন বছর বয়সী শিশুর লাশ মিলল দুধকুমার নদে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:০৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • / 716

ছবি সংগৃহীত

অবশেষে খোঁজ মিলল কুড়িগ্রামের দুধকুমার নদীতে নিখোঁজ হওয়া তিন বছর বয়সী শিশু কাইফার। নিখোঁজের একদিন পর বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে তার মরদেহ উদ্ধার করা হয় খারুয়ারপাড় গ্রাম থেকে প্রায় আধা কিলোমিটার দূরে দুধকুমার নদীতে ভেসে ওঠা অবস্থায়।

আরও পড়ুন  টেক্সাসে হঠাৎ ভয়াবহ বন্যায় নিহত বাড়ে ২৪, নিখোঁজ ২৩ শিশু

গতকাল (বুধবার) সকাল ১০টার দিকে কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের খারুয়ারপাড় গ্রামে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় কাইফা। সে ওই গ্রামের মাসুদ রানার একমাত্র কন্যা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নিখোঁজ হওয়ার পরপরই কাইফাকে খুঁজতে আত্মীয়-স্বজনের বাড়িসহ আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়। স্থানীয়ভাবে মাইকিং করেও তার কোনো সন্ধান মেলেনি। বাড়ির পাশ দিয়ে প্রবাহিত দুধকুমার নদীর প্রবল স্রোতের দিকেই তখন সন্দেহ প্রকাশ করেছিলেন স্থানীয়রা।

বিষয়টি জানানো হলে ফায়ার সার্ভিসের একটি দল এসে ডুবুরি নামিয়ে নদীতে তল্লাশি শুরু করে। তবে রাত পর্যন্ত কোনো খোঁজ মেলেনি।

বৃহস্পতিবার সকালে স্থানীয় এক নারী নদীর ঘাটে কাপড় ধুতে গিয়ে প্রথম দেখতে পান পানিতে কিছুর ভেসে যাওয়া। পরে কাছে গিয়ে দেখা যায়, সেটি একটি শিশুর নিথর দেহ—যা সনাক্ত করা হয় নিখোঁজ কাইফা হিসেবে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পরিবার ও ফায়ার সার্ভিস সদস্যরা।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা সাংবাদিকদের জানান, , “দুধকুমার নদীর তীব্র স্রোতের কারণে শিশুটি নিখোঁজ স্থান থেকে অনেক দূরে ভেসে গিয়েছিল। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মতে, খোলা নদীঘাট এলাকায় শিশুদের নিরাপত্তা নিয়ে এখন আরও সতর্ক হওয়া দরকার।

শিশুটির মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

কুড়িগ্রামে নিখোঁজের একদিন পর তিন বছর বয়সী শিশুর লাশ মিলল দুধকুমার নদে

আপডেট সময় ০৫:০৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫