ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের

ইসরায়েল ৬০ দিনের যুদ্ধবিরতির শর্ত মেনে নিয়েছে, ঘোষণা ট্রাম্পের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • / 489

ছবি সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির শর্তাবলি ইসরায়েল মেনে নিয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল মঙ্গলবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ এক পোস্টে এ তথ্য দেন তিনি।

আরও পড়ুন  ইসরায়েলি যুদ্ধবিমানের তাণ্ডবে কাঁপছে ইয়েমেন

ট্রাম্প বলেন, ‘প্রস্তাবিত চুক্তি কার্যকর থাকার সময় স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে আমরা সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কাজ করব।’ তবে চুক্তির বিস্তারিত শর্ত তিনি প্রকাশ করেননি।

পোস্টে ট্রাম্প আরও উল্লেখ করেন, শান্তি প্রতিষ্ঠায় কাতার ও মিসরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং তারা চূড়ান্ত চুক্তির প্রস্তাব দেবেন। ট্রাম্পের ভাষায়, ‘আশা করি হামাস এই চুক্তি গ্রহণ করবে, কারণ এর চেয়ে ভালো আর কিছু আসবে না। বরং প্রত্যাখ্যান করলে তাদের ভবিষ্যতে আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে।’

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরায়েলে হামলা চালায়। সরকারি হিসাব অনুযায়ী, ওই হামলায় ১ হাজার ২০০ জন নিহত হন এবং দুই শতাধিক মানুষকে জিম্মি করে গাজায় নেওয়া হয়। এর জবাবে ইসরায়েল অবরুদ্ধ গাজায় ভয়াবহ হামলা চালাতে শুরু করে, যা এখনও চলছে।

হামাসনিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় ৫৬ হাজার ৬০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন লাখের বেশি।

কাতার, মিসর ও যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ট্রাম্পের ঘোষণার পর হামাস যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছে কি না, সেটি তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি। একইভাবে ইসরায়েলের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এর মধ্যে আগামী সপ্তাহে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বৈঠকের আগে নেতানিয়াহুর ইতিবাচক মনোভাবের কথা জানিয়েছেন তিনি। ট্রাম্প বলেছেন, ‘নেতানিয়াহু গাজায় লড়াই বন্ধ করতে চান, আমি সেটি বিশ্বাস করি।’

তবে ট্রাম্প আরও জানান, নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে তিনি কঠোর মনোভাব বজায় রাখবেন।

এদিকে, একই সময়ে যুক্তরাষ্ট্র ৫১ কোটি ডলারের বোমার সরঞ্জাম ইসরায়েলের কাছে বিক্রির সিদ্ধান্তও নিয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

ইসরায়েল ৬০ দিনের যুদ্ধবিরতির শর্ত মেনে নিয়েছে, ঘোষণা ট্রাম্পের

আপডেট সময় ১০:২২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫

ফিলিস্তিনের গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির শর্তাবলি ইসরায়েল মেনে নিয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল মঙ্গলবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ এক পোস্টে এ তথ্য দেন তিনি।

আরও পড়ুন  পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সাথে আলোচনা আগামী সপ্তাহেই: ট্রাম্প