ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হরমুজ প্রণালি থেকে দুটি জাহাজ জব্দ করল ইরান হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু ক্রোয়েশিয়া সমুদ্র, ইতিহাস আর ইউরোপীয় সৌন্দর্যের দেশ আধুনিক কৃষি ও খাদ্য নিরাপত্তা: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকারের বিশেষ রোডম্যাপ দায়বদ্ধতাহীন ভালোবাসার নতুন নাম ‘ন্যানোশিপ’, বিশেষজ্ঞরা দিচ্ছেন সতর্কবার্তা ঢাকার ইতিহাসে প্রথম নারী ডিসি ফরিদা খানম নেত্রকোনায় জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী নিহত, আহত অন্তত ৩০ ইন্টারনেট প্যাকেজের মেয়াদ নিয়ে গ্রাহক স্বার্থ রক্ষায় সক্রিয় সরকার; সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই থেকে শিক্ষার্থীদের মিলবে পাটের তৈরি স্কুলব্যাগ ও পোশাক যে ৭ পাম্পে ২৫% অতিরিক্ত অকটেন দিচ্ছে বিপিসি

পাকিস্তানকে ৩৪০ কোটি ডলারের বাণিজ্যিক ঋণ নবায়ন দিল চীন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • / 238

ছবি সংগৃহীত

চীন থেকে ৩৪০ কোটি ডলারের বাণিজ্যিক ঋণ নবায়ন পেয়েছে পাকিস্তান। পাশাপাশি, সম্প্রতি পরিশোধ করা আরও ১৩০ কোটি ডলারের ঋণ পুনর্বিনিয়োগেরও সিদ্ধান্ত নিয়েছে বেইজিং। পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা স্থানীয় সময় রোববার (২৯ জুন) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।

তিনি জানান, ইসলামাবাদকে ২১০ কোটি ডলারের বেশি ঋণ দিয়েছিল চীন, যা গেল তিন অর্থবছর ধরে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে ছিল। এবার সেটির মেয়াদ বাড়িয়ে নতুন ঋণ বিনিয়োগের মাধ্যমে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন  সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় পাকিস্তান কোনো আপস করবে না: সেনাপ্রধান

পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা আরও বলেন, চীনের সহায়তার পাশাপাশি সাম্প্রতিক বাণিজ্যিক এবং বহুপাক্ষিক ঋণ মিলে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ১ হাজার ৪০০ কোটি ডলারে পৌঁছাতে পারে।

তিনি জানান, এর মধ্যে মধ্যপ্রাচ্যের একাধিক বাণিজ্যিক ব্যাংক থেকে ১০০ কোটি এবং বহুমুখী আর্থিক সহায়তা সংস্থা থেকে ৫০ কোটি ডলার পাকিস্তান পেয়েছে।

উল্লেখযোগ্যভাবে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর বেইলআউট কর্মসূচির আওতায় জুন মাসের শেষ নাগাদ পাকিস্তানকে অন্তত ১ হাজার ৪০০ কোটি ডলারের বৈদেশিক রিজার্ভ ধরে রাখতে হবে। এই শর্ত পূরণের লক্ষ্যেই ইসলামাবাদ ধারাবাহিকভাবে বৈদেশিক সহায়তা জোগাড় করছে।

পাকিস্তানের কর্মকর্তারা মনে করছেন, চীনসহ বিভিন্ন আন্তর্জাতিক অর্থনৈতিক অংশীদারের এই সহযোগিতা অর্থনীতির স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আইএমএফের ৭০০ কোটি ডলারের ঋণ সহায়তা ও কাঠামোগত সংস্কারের কারণে পাকিস্তানের অর্থনীতি ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে বলেও তারা আশাবাদী।

অর্থনীতিবিদরা বলছেন, সাম্প্রতিক সময়ে পাকিস্তানের বৈদেশিক ঋণ নিয়ে উদ্বেগের মধ্যেই চীনের এই সহায়তা ইসলামাবাদের জন্য কিছুটা স্বস্তির বার্তা বয়ে এনেছে। দেশটির বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষায় এমন ঋণ পুনর্বিনিয়োগ বড় ভূমিকা রাখতে পারে বলেও মনে করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

পাকিস্তানকে ৩৪০ কোটি ডলারের বাণিজ্যিক ঋণ নবায়ন দিল চীন

আপডেট সময় ০৯:৫৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫

চীন থেকে ৩৪০ কোটি ডলারের বাণিজ্যিক ঋণ নবায়ন পেয়েছে পাকিস্তান। পাশাপাশি, সম্প্রতি পরিশোধ করা আরও ১৩০ কোটি ডলারের ঋণ পুনর্বিনিয়োগেরও সিদ্ধান্ত নিয়েছে বেইজিং। পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা স্থানীয় সময় রোববার (২৯ জুন) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।

তিনি জানান, ইসলামাবাদকে ২১০ কোটি ডলারের বেশি ঋণ দিয়েছিল চীন, যা গেল তিন অর্থবছর ধরে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে ছিল। এবার সেটির মেয়াদ বাড়িয়ে নতুন ঋণ বিনিয়োগের মাধ্যমে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন  পাকিস্তান থেকে ২৫ হাজার টন চাল আসছে বাংলাদেশে, বাজারে স্বস্তির আশা