ঢাকা ১১:০৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

কূটনৈতিক আলোচনায় ফিরতে যুক্তরাষ্ট্রকে হামলার হুমকি প্রত্যাহারের আহ্বান ইরানের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • / 437

ছবি: সংগৃহীত

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভানছি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, যদি তারা কূটনৈতিক আলোচনায় ফিরতে চায়, তাহলে ইরানের ওপর নতুন করে হামলার পরিকল্পনা বাতিল করতে হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

রাভানছি জানান, ট্রাম্প প্রশাসন মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা পাঠিয়েছে যে তারা আবার আলোচনায় বসতে চায়। তবে, আলোচনার সময় নতুন হামলার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে যুক্তরাষ্ট্র এখনও তাদের অবস্থান স্পষ্ট করেনি বলে জানান তিনি।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনে নিহত ৩১, হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান রাশিয়ার

গত ১৩ জুন ইসরাইল ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এরপর দুই দিন পর ওমানের রাজধানী মাস্কাটে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ষষ্ঠ দফা আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ইসরাইল-ইরানের পাল্টাপাল্টি হামলার মধ্যে যুক্তরাষ্ট্রও এ সংঘাতে জড়িয়ে পড়ে এবং ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন বোমারু বিমান হামলা চালায়।

এ বিষয়ে রাভানছি বলেন, ইরান শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সক্ষম এবং গোপনে পারমাণবিক বোমা তৈরির অভিযোগ তিনি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, “গবেষণার জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম সামগ্রীতে প্রবেশাধিকার না পাওয়ায় আমাদের নিজেদের সক্ষমতার ওপর নির্ভর করতে হয়েছে।”

তিনি আরও বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির মাত্রা বা সক্ষমতা নিয়ে আলোচনা হতে পারে, তবে পুরোপুরি তা শূন্যে নামিয়ে আনার জন্য চাপ দেওয়া এবং তা না মানলে বোমা হামলার হুমকি দেওয়া জঙ্গলের আইন বলেই গণ্য হবে।

ইসরাইলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে রয়েছে। এ কারণে তারা ইরানের বেশ কয়েকটি সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে এবং দেশটির কয়েকজন সামরিক কমান্ডার ও বিজ্ঞানীকেও হত্যা করেছে।

রাভানছি জোর দিয়ে বলেন, ইরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরির পথে হাঁটেনি এবং ভবিষ্যতেও শান্তিপূর্ণ উদ্দেশ্যের বাইরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পরিকল্পনা নেই। যুক্তরাষ্ট্র সত্যিই আলোচনায় ফিরতে চাইলে সবার আগে আগ্রাসন ও হামলার হুমকি থেকে সরে আসতে হবে বলে তিনি মন্তব্য করেন।

নিউজটি শেয়ার করুন

কূটনৈতিক আলোচনায় ফিরতে যুক্তরাষ্ট্রকে হামলার হুমকি প্রত্যাহারের আহ্বান ইরানের

আপডেট সময় ১১:৫২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভানছি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, যদি তারা কূটনৈতিক আলোচনায় ফিরতে চায়, তাহলে ইরানের ওপর নতুন করে হামলার পরিকল্পনা বাতিল করতে হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

রাভানছি জানান, ট্রাম্প প্রশাসন মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা পাঠিয়েছে যে তারা আবার আলোচনায় বসতে চায়। তবে, আলোচনার সময় নতুন হামলার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে যুক্তরাষ্ট্র এখনও তাদের অবস্থান স্পষ্ট করেনি বলে জানান তিনি।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর প্রধানকে বরখাস্ত করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প