ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পিৎজার অর্ডারে মৃত্যুর ফাঁদ: যুক্তরাষ্ট্রে ভারতীয় তরুণ খুন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪২:২৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • / 24

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন অংশুল কুঞ্চা (২৮) নামে এক ভারতীয় যুবক। অতিরিক্ত আয়ের আশায় রাতে পিৎজা ডেলিভারি দিতে গিয়ে খোদ ফাঁকা বাসার ভেতরেই গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয় তাকে। তবে এটিকে সাধারণ কোনো ছিনতাই বা অপরাধ হিসেবে দেখছে না নিহতের পরিবার। তাদের দাবি—পরিকল্পিতভাবে পিৎজার অর্ডারকে ‘টোপ’ হিসেবে ব্যবহার করে অংশুলকে মৃত্যুর ফাঁদে ফেলা হয়েছিল।

নিহত অংশুল ভারতের তেলেঙ্গানার বাসিন্দা ছিলেন এবং পড়াশোনার পাশাপাশি একটি বহুজাতিক প্রতিষ্ঠানে খণ্ডকালীন পিৎজা ডেলিভারি কর্মী হিসেবে কাজ করতেন। শনিবার রাতে উত্তর ফিলাডেলফিয়ার এডগলি স্ট্রিটের একটি আবাসিক ভবন থেকে একটি পিৎজার অর্ডার আসে। অর্ডার পেয়ে অংশুল যখন ওই ফ্ল্যাটে পৌঁছান, তখনই ঘটে সেই লোমহর্ষক ঘটনা। পুলিশ তদন্তে নেমে জানতে পারে, যে ফ্ল্যাট থেকে অর্ডারটি দেওয়া হয়েছিল, সেটি আসলে সম্পূর্ণ ফাঁকা ছিল।

আরও পড়ুন  ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রে যুক্তরাষ্ট্রে কিশোরের হাতে মা-বাবার মর্মান্তিক মৃত্যু

ভবনের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, অংশুল যখন ভেতরে প্রবেশ করছিলেন, তখন দুজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাকে ছায়ার মতো অনুসরণ করছিল। ভবনের ভেতরে ঢোকার কিছুক্ষণের মধ্যেই অংশুলকে লক্ষ্য করে খুব কাছ থেকে এলোপাতাড়ি গুলি চালানো হয়। মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন এই তরুণ। খবর পেয়ে পুলিশ রক্তাক্ত অবস্থায় অংশুলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে রাত আনুমানিক ১টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোল উদ্ধার করা হয়েছে।

অংশুলের এই আকস্মিক মৃত্যুতে স্তব্ধ তার পরিবার। প্রায় চার বছর ধরে যুক্তরাষ্ট্রে থাকা অংশুল অত্যন্ত হাসিখুশি মানুষ ছিলেন বলে জানান তার বোন তানভি। তিনি ক্ষোভ ও আর্জি জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্রে কারও সাথে আমার ভাইয়ের কোনো শত্রুতা ছিল না। এটি স্পষ্টতই একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। কেন তাকে এভাবে মারা হলো, আমরা তার দ্রুত সুষ্ঠু তদন্ত চাই। একই সাথে ভাইয়ের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে তার পরিবার।

এই নৃশংস হত্যাকাণ্ডের পর ফিলাডেলফিয়ার প্রবাসী ভারতীয় এবং স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। নিউইয়র্কে অবস্থিত ভারতীয় কনস্যুলেট এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে এবং নিহতের পরিবারকে সব ধরনের আইনি ও কূটনৈতিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে।

পুলিশ জানিয়েছে, অংশুলের গাড়িটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে, যার ফলে এটি কেবল গাড়ি ছিনতাইয়ের উদ্দেশ্যে করা হয়েছে বলে মনে হচ্ছে না। তবে এখন পর্যন্ত এই ঘটনায় কাউকেই গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আততায়ীদের শনাক্ত করতে এবং এই ‘অনলাইন অর্ডারের’ পেছনের মূল হোতাদের ধরতে পুলিশ চিরুনি অভিযান চালাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

পিৎজার অর্ডারে মৃত্যুর ফাঁদ: যুক্তরাষ্ট্রে ভারতীয় তরুণ খুন

আপডেট সময় ০৪:৪২:২৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন অংশুল কুঞ্চা (২৮) নামে এক ভারতীয় যুবক। অতিরিক্ত আয়ের আশায় রাতে পিৎজা ডেলিভারি দিতে গিয়ে খোদ ফাঁকা বাসার ভেতরেই গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয় তাকে। তবে এটিকে সাধারণ কোনো ছিনতাই বা অপরাধ হিসেবে দেখছে না নিহতের পরিবার। তাদের দাবি—পরিকল্পিতভাবে পিৎজার অর্ডারকে ‘টোপ’ হিসেবে ব্যবহার করে অংশুলকে মৃত্যুর ফাঁদে ফেলা হয়েছিল।

নিহত অংশুল ভারতের তেলেঙ্গানার বাসিন্দা ছিলেন এবং পড়াশোনার পাশাপাশি একটি বহুজাতিক প্রতিষ্ঠানে খণ্ডকালীন পিৎজা ডেলিভারি কর্মী হিসেবে কাজ করতেন। শনিবার রাতে উত্তর ফিলাডেলফিয়ার এডগলি স্ট্রিটের একটি আবাসিক ভবন থেকে একটি পিৎজার অর্ডার আসে। অর্ডার পেয়ে অংশুল যখন ওই ফ্ল্যাটে পৌঁছান, তখনই ঘটে সেই লোমহর্ষক ঘটনা। পুলিশ তদন্তে নেমে জানতে পারে, যে ফ্ল্যাট থেকে অর্ডারটি দেওয়া হয়েছিল, সেটি আসলে সম্পূর্ণ ফাঁকা ছিল।

আরও পড়ুন  ফেব্রুয়ারিতে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়েছে যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ব্যাংকের নতুন উজ্জ্বল তথ্য