ঢাকা ১১:১৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

করোনায় আরও দুজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৭ জন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৩১:১৪ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • / 480

ছবি সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন সাতজন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট ১৮১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে তিন দশমিক ৮২ শতাংশ।

আরও পড়ুন  ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪০৬ জন

মারা যাওয়া দুজনের মধ্যে একজন পুরুষ এবং একজন নারী। তাদের একজনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে, অপরজনের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে। মৃতদের একজন চট্টগ্রাম বিভাগের এবং অন্যজন সিলেট বিভাগের বাসিন্দা ছিলেন। তাদের একজন সরকারি হাসপাতালে এবং অপরজন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে এ পর্যন্ত করোনাভাইরাসে মোট ২৯ হাজার ৫২১ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২২ জনের।

করোনা শনাক্তের হিসাব অনুযায়ী, দেশে এ পর্যন্ত মোট ২০ লাখ ৫২ হাজার ৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২০২৫ সালেই আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫৩৫ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, এখনো করোনা পুরোপুরি নির্মূল হয়নি। তাই জনসাধারণকে সতর্ক থাকার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

করোনায় আরও দুজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৭ জন

আপডেট সময় ০৮:৩১:১৪ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন সাতজন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট ১৮১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে তিন দশমিক ৮২ শতাংশ।

আরও পড়ুন  ভারতে ফের করোনার আঘাত, মৃত ৭, আক্রান্ত প্রায় ৩ হাজার