ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৪, আহত অন্তত ১৫

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৭:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • / 616

ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৪ থেকে ১৫ জন যাত্রী। শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে সিংপাড়া-নওয়াপাড়া ও হাঁসাড়া ব্রিজ-২–এর মাঝামাঝি এলাকায় লন্ডন স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, যশোরের নওয়াপাড়া থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা হামদান এক্সপ্রেসের একটি নৈশকোচ ঘটনাস্থলে আসার পর নিয়ন্ত্রণ হারায়। একই পথে চলতে থাকা একটি মালবোঝাই মিনিট্রাকের পেছনের বাঁ পাশে বাসটি সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের পর বাস ও ট্রাক দুটিই নিয়ন্ত্রণ হারিয়ে সড়কদ্বীপের রেলিংয়ে ধাক্কা খেয়ে থেমে যায়। এতে বাসের যাত্রী যশোর সদর উপজেলার মধুগ্রামের জিল্লুর রহমান (৬৫) এবং একই উপজেলার পাগলাদাহ গ্রামের মো. জালাল (৬৫) ঘটনাস্থলেই নিহত হন।

আরও পড়ুন  ঢাকাসহ ১২ অঞ্চলে ঝড় হতে পারে

গুরুতর আহত অবস্থায় উদ্ধারকর্মীরা অন্যান্য আহতদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চিকিৎসক আ. হালিম (৫৫) এবং বাসটির চালকের সহকারী সরকারী হাসিব (৩২)। দুর্ঘটনায় আহত ১৪ থেকে ১৫ জন বাসযাত্রীকে ঢাকায় চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

শ্রীনগর ফায়ার সার্ভিস ও হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশ যৌথভাবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালায়। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়ার পাশাপাশি দুর্ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কাদের জিলানী জানান, দুর্ঘটনার পরপরই বাস ও ট্রাকের চালক পালিয়ে গেছেন। দুর্ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসের চালক ঘুমের ঘোরে অথবা অসাবধানতাবশত নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটিয়েছেন। নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আহতদের চিকিৎসায় স্থানীয় প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষ সমন্বয়ে ব্যবস্থা নিয়েছে।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে, যা যানবাহনের বেপরোয়া গতি ও চালকদের অসতর্কতার কারণে ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের। নিয়মিত তদারকি ও কঠোর আইন প্রয়োগের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৪, আহত অন্তত ১৫

আপডেট সময় ০৯:৫৭:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৪ থেকে ১৫ জন যাত্রী। শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে সিংপাড়া-নওয়াপাড়া ও হাঁসাড়া ব্রিজ-২–এর মাঝামাঝি এলাকায় লন্ডন স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, যশোরের নওয়াপাড়া থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা হামদান এক্সপ্রেসের একটি নৈশকোচ ঘটনাস্থলে আসার পর নিয়ন্ত্রণ হারায়। একই পথে চলতে থাকা একটি মালবোঝাই মিনিট্রাকের পেছনের বাঁ পাশে বাসটি সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের পর বাস ও ট্রাক দুটিই নিয়ন্ত্রণ হারিয়ে সড়কদ্বীপের রেলিংয়ে ধাক্কা খেয়ে থেমে যায়। এতে বাসের যাত্রী যশোর সদর উপজেলার মধুগ্রামের জিল্লুর রহমান (৬৫) এবং একই উপজেলার পাগলাদাহ গ্রামের মো. জালাল (৬৫) ঘটনাস্থলেই নিহত হন।

আরও পড়ুন  ধোলাইপাড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ড্যাফোডিল শিক্ষার্থীর মৃত্যু