ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের ক্যান্সার, ইরানকে সমর্থন জানিয়ে বার্তা উ.কোরিয়ার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:০৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • / 696

ছবি সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের ওপর ইসরায়েলের সামরিক আগ্রাসনকে ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ হিসেবে আখ্যা দিয়েছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, এই হামলা মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধের সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, “ইসরায়েলের সামরিক আগ্রাসন অত্যন্ত উদ্বেগজনক। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। ইরানের বেসামরিক, পারমাণবিক ও জ্বালানি অবকাঠামোর ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

আরও পড়ুন  যুদ্ধের আশঙ্কায় রপ্তানি বাড়িয়ে তেলের মজুদ খালি করছে ইরান।

তিনি বলেন, “ইসরায়েলি হামলায় বেসামরিক মানুষের প্রাণহানি একটি ক্ষমার অযোগ্য মানবতাবিরোধী অপরাধ। এটি রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ, যা মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের সম্ভাবনা বাড়িয়ে তুলছে।”

উত্তর কোরিয়া সতর্ক করেছে, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো যেন এই সংকটময় পরিস্থিতিতে হস্তক্ষেপ না করে। মুখপাত্রের ভাষ্য, “আজকের ভয়াবহ পরিস্থিতি স্পষ্ট করে দিচ্ছে, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় ইসরায়েল মধ্যপ্রাচ্যের শান্তির পথে এক বিষবৃক্ষ হয়ে দাঁড়িয়েছে। এটি বিশ্ব শান্তি ও নিরাপত্তা ধ্বংসের প্রধান উৎস।”

তিনি আরও বলেন, “ইরানের সার্বভৌম অধিকার এবং আত্মরক্ষার অধিকারকে প্রশ্নবিদ্ধ করে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা যেন আগুনে ঘি ঢালছে। আন্তর্জাতিক সম্প্রদায় বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।”

এমন এক সময়ে উত্তর কোরিয়ার এই কড়া প্রতিক্রিয়া এলো, যখন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিয়ে মন্তব্য করেছেন, ‘ধৈর্যের সীমা শেষ’। পিয়ংইয়ং হুঁশিয়ারি দিয়েছে, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের পদক্ষেপ মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে ‘নিয়ন্ত্রণহীন ও বিপর্যয়কর’ পর্যায়ে নিয়ে যাচ্ছে।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ট্রাম্প তার উপদেষ্টাদের জানিয়েছেন, তিনি ইরানের ওপর সামরিক হামলার পরিকল্পনায় সম্মতি দিয়েছেন, তবে তা এখনই বাস্তবায়ন করছেন না। তিনি প্রথমে দেখতে চান, ইরান পারমাণবিক কর্মসূচি ত্যাগ করে কি না।

অন্যদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই ট্রাম্পের ‘শর্তহীন আত্মসমর্পণ’-এর দাবি প্রত্যাখ্যান করে সতর্ক করেছেন, যুক্তরাষ্ট্র যদি হস্তক্ষেপ করে, তবে এর ফল হবে ‘অপূরণীয় ক্ষতি’।

সূত্র: টিআরটি গ্লোবাল

নিউজটি শেয়ার করুন

ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের ক্যান্সার, ইরানকে সমর্থন জানিয়ে বার্তা উ.কোরিয়ার

আপডেট সময় ০৩:০৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের ওপর ইসরায়েলের সামরিক আগ্রাসনকে ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ হিসেবে আখ্যা দিয়েছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, এই হামলা মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধের সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, “ইসরায়েলের সামরিক আগ্রাসন অত্যন্ত উদ্বেগজনক। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। ইরানের বেসামরিক, পারমাণবিক ও জ্বালানি অবকাঠামোর ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

আরও পড়ুন  ইরানের বুশেহর পারমাণবিক কমপ্লেক্সের একটি ভবনে ইসরায়েলি বিমান হামলা