ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট সড়কে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৩৬:১০ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
  • / 586

ছবি সংগৃহীত

ঢাকা–সিলেট মহাসড়কে নতুন মিনিবাস সার্ভিস চালু নিয়ে বিরোধের জেরে হবিগঞ্জ–মৌলভীবাজার–সিলেট আঞ্চলিক রুটে দুই দিন ধরে বাস চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে মারাত্মক দুর্ভোগে পড়েছেন দুই জেলার যাত্রীরা।

হবিগঞ্জ বাস মালিক সমিতি সূত্রে জানা যায়, মৌলভীবাজার জেলা শ্রমিক ইউনিয়নের কয়েকজন নেতা ঢাকা–সিলেট মহাসড়কের শেরপুর থেকে হবিগঞ্জের মাধবপুর পর্যন্ত নতুন মিনিবাস সার্ভিস চালু করেন। গত সোমবার একটি মিনিবাস যাত্রী নিয়ে শায়েস্তাগঞ্জ এলাকায় প্রবেশ করলে, হবিগঞ্জ জেলা বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের সদস্যরা বাধা দেন। তাদের দাবি এই রুটে নতুন কোনো বাস চলাচলের অনুমোদন নেই এবং নিয়মিত বাস চলাচল করায় অতিরিক্ত বাসের প্রয়োজনও নেই। ফলে ঘটনাস্থলে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়।

আরও পড়ুন  হবিগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

এই ঘটনার পর থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে আঞ্চলিক বাস চলাচলে। প্রতিক্রিয়াস্বরূপ মৌলভীবাজারের বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে হবিগঞ্জের বাসগুলোকে মৌলভীবাজারের মধ্য দিয়ে চলতে দেওয়া হচ্ছে না। এতে নিরাপত্তা শঙ্কায় মঙ্গলবার সকাল থেকে বুধবার বিকেল পর্যন্ত হবিগঞ্জ–মৌলভীবাজার–সিলেট রুটে কোনো বাস চলেনি।

বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। অনেকে স্ট্যান্ডে এসে বাস না পেয়ে বিপাকে পড়ছেন। হঠাৎ এই অচলাবস্থা অনেকের অফিস, চিকিৎসা ও জরুরি কাজের পরিকল্পনায় ব্যাঘাত ঘটিয়েছে।

হবিগঞ্জ বাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোহেল আহমেদ বলেন, “শ্রমিক ইউনিয়নের নিয়মনীতি না মেনেই মৌলভীবাজারের কিছু নেতা নতুন মিনিবাস সার্ভিস চালু করেছেন। আমাদের পক্ষ থেকে এর প্রতিবাদ জানানো হলে, মৌলভীবাজারের শ্রমিকেরা পাল্টা প্রতিক্রিয়ায় আমাদের বাস চলাচল বন্ধ করে দিয়েছেন।”

অন্যদিকে, মৌলভীবাজার শ্রমিক ইউনিয়ন বাস লাইন সভাপতি কুতুব মিয়া বলেন, “আমরা যাত্রীসেবার মান উন্নয়নের জন্যই নতুন বাস সার্ভিস চালু করেছি। কিন্তু হবিগঞ্জের লোকজন অকারণে বাধা দিচ্ছেন। তাদের আশঙ্কা থেকে নিজেরাই বাস চলাচল বন্ধ রেখেছেন।”

বর্তমানে দুই জেলার বাস চলাচল বন্ধ থাকায় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো সমাধান আসেনি। যাত্রীরা দ্রুত এই সমস্যার সুরাহা চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।

নিউজটি শেয়ার করুন

হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট সড়কে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

আপডেট সময় ০৮:৩৬:১০ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫

ঢাকা–সিলেট মহাসড়কে নতুন মিনিবাস সার্ভিস চালু নিয়ে বিরোধের জেরে হবিগঞ্জ–মৌলভীবাজার–সিলেট আঞ্চলিক রুটে দুই দিন ধরে বাস চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে মারাত্মক দুর্ভোগে পড়েছেন দুই জেলার যাত্রীরা।

হবিগঞ্জ বাস মালিক সমিতি সূত্রে জানা যায়, মৌলভীবাজার জেলা শ্রমিক ইউনিয়নের কয়েকজন নেতা ঢাকা–সিলেট মহাসড়কের শেরপুর থেকে হবিগঞ্জের মাধবপুর পর্যন্ত নতুন মিনিবাস সার্ভিস চালু করেন। গত সোমবার একটি মিনিবাস যাত্রী নিয়ে শায়েস্তাগঞ্জ এলাকায় প্রবেশ করলে, হবিগঞ্জ জেলা বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের সদস্যরা বাধা দেন। তাদের দাবি এই রুটে নতুন কোনো বাস চলাচলের অনুমোদন নেই এবং নিয়মিত বাস চলাচল করায় অতিরিক্ত বাসের প্রয়োজনও নেই। ফলে ঘটনাস্থলে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়।

আরও পড়ুন  হবিগঞ্জে ইজিবাইক ভাড়া নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০