ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

ফের দেশে মাথাচাড়া দিয়ে উঠছে করোনার নতুন ভ্যারিয়েন্ট, সতর্কতা জারি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৪৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
  • / 216

ছবি সংগৃহীত

দেশে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে করোনাভাইরাস। নতুন নতুন ভ্যারিয়েন্টের কারণে উদ্বেগ বাড়িয়েছে এই মহামারি। এ পরিস্থিতিতে দেশের সকল আন্তর্জাতিক বিমানবন্দর ও স্থলবন্দরে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। বিদেশফেরত যাত্রীদের স্ক্রিনিং প্রক্রিয়া জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিশ্ব পাঁচ বছর আগে ভয়াবহ এক মহামারি পরিস্থিতি দেখেছিল করোনার প্রকোপে। তখন বিশ্বের কোটি কোটি মানুষ আক্রান্ত ও মৃত্যুবরণ করে। কিছু সময়ের জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও আবারও দেখা দিচ্ছে নতুন চেহারায়।

আরও পড়ুন  দেশে করোনায় ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, ওমিক্রনের নতুন সাব-ভ্যারিয়েন্ট যেমন এলএফ.৭, এক্সএফজি, জেএন-১ এবং এনবি ১.৮.১ ইতোমধ্যেই বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে। ফলে আন্তর্জাতিক যাতায়াতের মাধ্যমে বাংলাদেশেও এর প্রবেশের ঝুঁকি তৈরি হয়েছে।

বিশেষ করে ভারতের পাশাপাশি নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কাসহ পার্শ্ববর্তী দেশগুলোতে এই নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ ঊর্ধ্বমুখী। এ কারণে স্বাস্থ্য অধিদফতর জরুরি প্রয়োজন ছাড়া এসব দেশে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। সেই সঙ্গে অন্যান্য দেশ থেকে আগত যাত্রীদের ক্ষেত্রেও স্ক্রিনিং বাধ্যতামূলক করা হয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ জানান, “করোনার নতুন ভ্যারিয়েন্ট ঠেকাতে বিমানবন্দরে বাড়ানো হয়েছে সতর্কতা। বিদেশফেরত যাত্রীদের স্ক্রিনিং এবং স্বাস্থ্য পরীক্ষায় আমরা কঠোর অবস্থানে রয়েছি।”

তবে যাত্রীদের একটি অংশ বিমানবন্দরে ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, স্ক্রিনিং কার্যক্রম আরও দ্রুত ও কার্যকরভাবে পরিচালনা করা উচিত। অনেকেই মনে করেন, পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই কার্যকর ব্যবস্থা নিতে হবে।

এদিকে বেনাপোল স্থলবন্দরেও একই ধরনের সতর্কতা জারি করা হয়েছে। ইমিগ্রেশন চেকপোস্টে যাত্রীদের করোনা উপসর্গ আছে কি না, তা যাচাই করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সংক্রমণ রোধে দেশে আগত প্রতিটি যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা, সচেতনতামূলক প্রচার এবং সন্দেহভাজনদের আইসোলেশনে রাখার ব্যবস্থাও নেয়া হয়েছে।

করোনার নতুন রূপ যাতে দেশজুড়ে আবারও ভয়াবহ রূপ না নেয়, সে জন্য সরকার এবং সংশ্লিষ্ট দপ্তরগুলো কঠোর নজরদারি ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করছে।

নিউজটি শেয়ার করুন

ফের দেশে মাথাচাড়া দিয়ে উঠছে করোনার নতুন ভ্যারিয়েন্ট, সতর্কতা জারি

আপডেট সময় ০২:৪৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫

দেশে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে করোনাভাইরাস। নতুন নতুন ভ্যারিয়েন্টের কারণে উদ্বেগ বাড়িয়েছে এই মহামারি। এ পরিস্থিতিতে দেশের সকল আন্তর্জাতিক বিমানবন্দর ও স্থলবন্দরে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। বিদেশফেরত যাত্রীদের স্ক্রিনিং প্রক্রিয়া জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিশ্ব পাঁচ বছর আগে ভয়াবহ এক মহামারি পরিস্থিতি দেখেছিল করোনার প্রকোপে। তখন বিশ্বের কোটি কোটি মানুষ আক্রান্ত ও মৃত্যুবরণ করে। কিছু সময়ের জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও আবারও দেখা দিচ্ছে নতুন চেহারায়।

আরও পড়ুন  আজ ১১ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কতা