ঢাকা ০১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

পুলিশ বাহিনীর কেউ দুর্নীতিতে জড়ালে ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৫০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
  • / 339

ছবি সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাফ জানিয়ে দিয়েছেন, পুলিশ বাহিনীর কেউ দুর্নীতিতে জড়ালে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, বিভিন্ন পদমর্যাদার ৮৪ জন কর্মকর্তাকে সংযুক্ত করে রাখা হয়েছে এবং ইতিমধ্যে ৩০ থেকে ৪০ জনকে বাড়ি পাঠানো হয়েছে। প্রয়োজনে আরও ৩০ থেকে ৪০ জনকে বাড়ি পাঠাতে তিনি কুণ্ঠাবোধ করবেন না।

আজ মঙ্গলবার সকালে গাজীপুর মহানগরের গাছা থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় গাজীপুরের পুলিশ কমিশনার নাজমুল করিম খান, অতিরিক্ত কমিশনার রবিউল ইসলাম এবং গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী মোহাম্মদ রাশেদ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  ভয়ের কিছু নেই, আমাদের সীমান্ত সম্পূর্ণ নিরাপদে আছে

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি। এটি রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। আমরা যদি এটাকে নিয়ন্ত্রণে আনতে পারি, তাহলে দেশ অনেক দূর এগিয়ে যাবে। এই কাজে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।”

পুলিশ বাহিনীর সংস্কার নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এর অংশ হিসেবে একটি পাইলট প্রকল্প নেওয়া হয়েছে। একসময় বলা হতো, পুলিশ জিডি বা মামলা নিতে চায় না। এজন্য অনলাইন জিডির ব্যবস্থা করা হয়েছে। এখন ঘরে বসেই জিডি করা সম্ভব, ফলে মানুষকে থানায় গিয়ে হয়রানির শিকার হতে হচ্ছে না।”

রিমান্ডে নির্যাতনের অভিযোগ নিয়ে তিনি জানান, ভবিষ্যতে জিজ্ঞাসাবাদের জন্য কাচঘর নির্মাণ করা হবে, যাতে অন্যরা দেখতে পারেন অভিযুক্ত ব্যক্তির সঙ্গে কোনো খারাপ আচরণ করা হচ্ছে কি না।

৫ আগস্টের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলার তদন্ত প্রসঙ্গে তিনি বলেন, “আগে পুলিশ নিজেই ১০-১৫ জনের নাম দিয়ে অসংখ্য অজ্ঞাতনামা আসামি করত। এবার হয়েছে উল্টো আপনারাই ১০-১৫ জনের নাম দিয়েছেন, আর পুলিশ ২০০-২৫০ জন বেনামি আসামি করে মামলা করেছে। এতে তদন্তে বিলম্ব হচ্ছে।”

তিনি আশ্বাস দেন, “যাঁরা দোষী, তাঁদের আইনের আওতায় আনা হবে, আর নির্দোষ কেউ যেন সাজা না পান, সেটাও নিশ্চিত করা হবে।”

নিউজটি শেয়ার করুন

পুলিশ বাহিনীর কেউ দুর্নীতিতে জড়ালে ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০১:৫০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাফ জানিয়ে দিয়েছেন, পুলিশ বাহিনীর কেউ দুর্নীতিতে জড়ালে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, বিভিন্ন পদমর্যাদার ৮৪ জন কর্মকর্তাকে সংযুক্ত করে রাখা হয়েছে এবং ইতিমধ্যে ৩০ থেকে ৪০ জনকে বাড়ি পাঠানো হয়েছে। প্রয়োজনে আরও ৩০ থেকে ৪০ জনকে বাড়ি পাঠাতে তিনি কুণ্ঠাবোধ করবেন না।

আজ মঙ্গলবার সকালে গাজীপুর মহানগরের গাছা থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় গাজীপুরের পুলিশ কমিশনার নাজমুল করিম খান, অতিরিক্ত কমিশনার রবিউল ইসলাম এবং গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী মোহাম্মদ রাশেদ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  ভারতে ফেনসিডিল তৈরি হয় শুধু বাংলাদেশে পাচারের জন্যই: স্বরাষ্ট্র উপদেষ্টা