ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী

ঈদের ছুটিতেও খোলা থাকবে সব ফিলিং স্টেশন: জ্বালানি মন্ত্রণালয়ের ঘোষণা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৫৯:২৩ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • / 448

আসন্ন ঈদুল আজহার ছুটিতেও দেশের সব সিএনজি ও ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা থাকবে। যাত্রী ও যানবাহনের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এমন সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

বুধবার (৪ জুন) মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদের দিনসহ পরবর্তী পাঁচ দিন দেশের সব ফিলিং স্টেশন খোলা থাকবে ২৪ ঘণ্টা।

আরও পড়ুন  পাম্পে তেল নেওয়া নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে আহত ৩

প্রতি বছর ঈদে ঘরমুখো মানুষের ঢল নামায় দেশের সড়ক-মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যায়। অতীতে অনেক ফিলিং স্টেশন বন্ধ থাকায় কিংবা সীমিত সময় খোলা থাকার কারণে দেখা দিয়েছে জ্বালানি সংকট। এতে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হয়েছে যাত্রীদের, বিঘ্ন ঘটেছে যাত্রায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “এ বছর এসব সমস্যার পুনরাবৃত্তি ঠেকাতে আগেভাগেই ব্যবস্থা নেওয়া হয়েছে। সব সিএনজি/ফিলিং স্টেশন সার্বক্ষণিক চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে যাত্রীরা নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারেন।”

মন্ত্রণালয় জানিয়েছে, সংশ্লিষ্ট প্রশাসন ও সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে সার্বক্ষণিক তদারকি চলবে। কোনো এলাকায় জ্বালানি সংকট বা স্টেশন বন্ধ থাকার খবর পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ঈদের ছুটিতেও খোলা থাকবে সব ফিলিং স্টেশন: জ্বালানি মন্ত্রণালয়ের ঘোষণা

আপডেট সময় ০১:৫৯:২৩ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫