ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

টানা বৃষ্টিতে কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বেড়েছে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৫৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • / 249

ছবি সংগৃহীত

রাঙামাটিতে টানা বৃষ্টির ফলে কাপ্তাই হ্রদের পানির স্তর বেড়ে যাওয়ায় কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সোমবার (২ জুন) সকাল থেকে কেন্দ্রটির চারটি ইউনিট চালু রেখে মোট ১৫৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, গত কয়েক সপ্তাহ ধরে কাপ্তাই হ্রদে পানি স্বল্পতার কারণে কেবল একটি ইউনিট চালু রেখে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছিল। তবে টানা বৃষ্টির কারণে হ্রদে পানির স্তর বাড়ায় গত শনিবার থেকে ধাপে ধাপে চারটি ইউনিট চালু করা সম্ভব হয়েছে।

আরও পড়ুন  কর্ণফুলী ইপিজেডে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৮ ইউনিটের অভিযান

তিনি বলেন, “শনিবার দুইটি, রোববার আরও একটি এবং সোমবার সকাল পর্যন্ত চারটি ইউনিট চালু করা হয়েছে। হ্রদে পানি বাড়তে থাকলে বাকি ইউনিটও চালু করা সম্ভব হবে।”

বর্তমানে কোন ইউনিট কত মেগাওয়াট উৎপাদন করছে:
১ নম্বর ইউনিট – ৪০ মেগাওয়াট, ২ নম্বর ইউনিট – ৪০ মেগাওয়াট, ৪ নম্বর ইউনিট – ৪০ মেগাওয়াট, ৫ নম্বর ইউনিট – ৩৫ মেগাওয়াট, মোট উৎপাদন: ১৫৫ মেগাওয়াট, ৩ নম্বর ইউনিটটি এখনো বন্ধ রয়েছে।

কর্ণফুলী বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৯টা পর্যন্ত কাপ্তাই হ্রদে পানির স্তর ছিল ৮৬.৬৭ ফুট মীনস সি লেভেল (MSL), যা রুলকার্ভ অনুযায়ী নির্ধারিত স্তর ৭৬.২৬ ফুট MSL-এর চেয়ে বেশি। হ্রদের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৮ ফুট MSL।

বিশেষজ্ঞরা বলছেন, কর্ণফুলী প্রকল্প থেকে উৎপাদন বৃদ্ধি পাওয়ায় জাতীয় গ্রিডে চাপ কিছুটা কমবে এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের বিদ্যুৎ সরবরাহে আশাব্যঞ্জক উন্নতি হতে পারে।

নিউজটি শেয়ার করুন

টানা বৃষ্টিতে কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বেড়েছে

আপডেট সময় ১২:৫৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫