ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

নাইজেরিয়ায় ভয়াবহ বন্যায় প্রাণহানি ১৫০ ছাড়ালো, বাস্তুচ্যুত ৩ হাজারের বেশি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৫:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • / 436

ছবি সংগৃহীত

নাইজেরিয়ার নাইজার রাজ্যে চলতি সপ্তাহে আকস্মিক বন্যায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৫০ জন। বন্যার প্রভাবে বাস্তুচ্যুত হয়েছেন তিন হাজারের বেশি মানুষ। ভেঙে গেছে ২৫০টিরও বেশি বাড়িঘর এবং দুটি সেতু। শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন নাইজার রাজ্য জরুরি ব্যবস্থাপনা সংস্থার (এনএসইএমএ) মুখপাত্র ইব্রাহিম আউদু হুসেইনি।

আরও পড়ুন  উত্তরপ্রদেশে লাড্ডু উৎসবে মঞ্চ ভেঙে ৬ জনের প্রাণহানি, আহত অর্ধশতাধিক

তিনি জানান, বন্যার কেন্দ্রস্থল মোকওয়া শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে নতুন করে আরও কয়েকটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে করে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫০ জনে। তবে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, আরও মরদেহ উদ্ধার হতে পারে, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

হুসেইনি আরও জানান, আকস্মিক এই দুর্যোগে অন্তত ৩ হাজার মানুষ ঘরহারা হয়েছেন। অনেক পরিবার এখন খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকলেও দুর্গম এলাকা ও বিধ্বস্ত সেতুর কারণে কাজ ব্যাহত হচ্ছে।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু এক বিবৃতিতে বলেন, “উদ্ধার অভিযান চলছে। দুর্যোগ মোকাবেলায় সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনী সহায়তা দিচ্ছে। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত মোকওয়ায় ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে।”

তিনি জানান, বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত টানা প্রবল বর্ষণের ফলেই এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। শুক্রবারের বন্যায় রাজধানী আবুজা থেকে ৩৫০ কিলোমিটারেরও বেশি দূরের মোকওয়া শহরের বহু ভবন ধসে পড়ে এবং শহরের অধিকাংশ রাস্তা পানিতে তলিয়ে যায়।

সরকারি সূত্র বলছে, মোকওয়াসহ আশপাশের এলাকার স্বাস্থ্য ব্যবস্থাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপদ পানির অভাবে সংক্রমণ রোগের ঝুঁকি বাড়ছে। স্থানীয় প্রশাসন ইতোমধ্যে জরুরি মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ নিয়েছে।

স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে দ্রুত সহায়তার আহ্বান জানিয়েছেন কর্তৃপক্ষ। নাইজারে এমন ভয়াবহ বন্যা গত কয়েক বছরের মধ্যে অন্যতম বলেও জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

নিউজটি শেয়ার করুন

নাইজেরিয়ায় ভয়াবহ বন্যায় প্রাণহানি ১৫০ ছাড়ালো, বাস্তুচ্যুত ৩ হাজারের বেশি

আপডেট সময় ১০:৪৫:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫

নাইজেরিয়ার নাইজার রাজ্যে চলতি সপ্তাহে আকস্মিক বন্যায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৫০ জন। বন্যার প্রভাবে বাস্তুচ্যুত হয়েছেন তিন হাজারের বেশি মানুষ। ভেঙে গেছে ২৫০টিরও বেশি বাড়িঘর এবং দুটি সেতু। শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন নাইজার রাজ্য জরুরি ব্যবস্থাপনা সংস্থার (এনএসইএমএ) মুখপাত্র ইব্রাহিম আউদু হুসেইনি।

আরও পড়ুন  নাইজেরিয়ায় সশস্ত্র হামলায় ৯ জন নিহত, শতাধিক নারী-শিশুকে অপহরণ