ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
‘আপনি দয়া করে সাবধান থাকবেন’, তারেক রহমানকে মির্জা আব্বাস স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ৬ ইরান যুদ্ধের তথ্য ফাঁস, পেন্টাগনে ৫০ জনের পলিগ্রাফ পরীক্ষা ‘মায়ের মূর্ত প্রতীক’ খালেদা জিয়া: ভূমিমন্ত্রী কবর থেকে মরদেহ তুলে অন্যত্র দাফন, শামীমের মরদেহ দাফন হলো তিনবার কিছু রাজনৈতিক দল অরাজকতা পাঁয়তারা চেষ্টা করছে: প্রধানমন্ত্রী সিডনিতে শাবনূর-তাসকিনের জমজমাট বারবিকিউ আড্ডা এক্সপ্রেসওয়েতে মরদেহ; মেয়ের বিয়ের টাকা নিয়ে ঢাকায় ফিরছিলেন ইসমাইল রংপুর মেডিকেলে এক মাসে কাটবে আইসিইউ সংকট: ত্রাণমন্ত্রী নৌকা থেকে পড়া ছেলেকে উদ্ধার করতে গিয়ে বাবার মৃত্যু

দেশে এক বছরে বেকারত্ব বেড়েছে ৩ লাখ ৩০ হাজার, বাড়ছে স্থবিরতা ও মূল্যস্ফীতির চাপ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১০:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • / 330

ছবি সংগৃহীত

দেশে বিনিয়োগে স্থবিরতা, লাগামছাড়া মূল্যস্ফীতি ও ব্যাংকঋণের উচ্চ সুদের কারণে শ্রমবাজারে নেমেছে বড় ধাক্কা। চলতি অর্থবছরের অক্টোবর থেকে ডিসেম্বর প্রান্তিকে বেকার মানুষের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২৭ লাখ ৩০ হাজারে। এক বছরের ব্যবধানে এই সংখ্যা বেড়েছে প্রায় ৩ লাখ ৩০ হাজার।

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সর্বশেষ পর্যালোচনায় উঠে এসেছে এ তথ্য। বিশ্লেষণে বলা হয়েছে, চলমান অর্থনৈতিক চাপে নতুন কর্মসংস্থান সৃষ্টির গতি থমকে গেছে। পাশাপাশি পুরোনো অনেক খাতে কর্মী ছাঁটাইও বেড়েছে, যার প্রভাব পড়েছে সার্বিক শ্রমবাজারে।

আরও পড়ুন  ২ জুন ঘোষণা আসছে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট: গুরুত্ব পাচ্ছে মূল্যস্ফীতি ও করনীতি

এই প্রসঙ্গে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম সচিব দীপংকর রায় বলেন, ‘আগের অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে সেবা খাতেই বেকারত্ব সবচেয়ে বেশি বেড়েছে। এবং এই বেকার জনসংখ্যার বড় একটি অংশই নারী।’

বিশেষজ্ঞরা বলছেন, বিনিয়োগে স্থবিরতা ও উৎপাদনশীল খাতে ধীরগতির কারণে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে না। শিল্প ও ব্যবসা খাত চরম চাপের মধ্যে রয়েছে। ফলে অনেক প্রতিষ্ঠান লোকবল কমিয়ে খরচ নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এতে করে বড় একটি জনগোষ্ঠী কর্মহীন হয়ে পড়ছে।

এ ছাড়া ব্যাংকঋণের উচ্চ সুদে উদ্যোক্তারা বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন। যার প্রভাব পড়ছে উৎপাদনে এবং শ্রমবাজারে। মধ্যম মানের কাজের সুযোগ কমে যাওয়ায় নতুন শিক্ষিত তরুণ-তরুণীরা কর্মহীন অবস্থায় দিন কাটাচ্ছেন।

বিশ্লেষকরা মনে করছেন, এই সংকট মোকাবেলায় উৎপাদন ও সেবা খাতে বিশেষ প্রণোদনা, বিনিয়োগবান্ধব নীতিমালা এবং নারী কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

বর্তমানে দেশে শ্রমবাজারে সক্রিয় জনসংখ্যা বাড়লেও নতুন কর্মসংস্থানের সুযোগ সেভাবে তৈরি হচ্ছে না। ফলে চাকরির বাজারে প্রতিযোগিতা বেড়েছে, এবং বেকারত্ব সমস্যা আরও প্রকট আকার ধারণ করছে।

অর্থনীতিবিদদের মতে, স্থায়ী ও টেকসই কর্মসংস্থান সৃষ্টির জন্য শিল্পোন্নয়ন, দক্ষতা উন্নয়ন ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা করাই হতে পারে সমাধানের পথ। নতুবা বেকার জনগোষ্ঠী দেশের অর্থনীতির ওপর দীর্ঘমেয়াদি চাপ সৃষ্টি করতে পারে।

নিউজটি শেয়ার করুন

দেশে এক বছরে বেকারত্ব বেড়েছে ৩ লাখ ৩০ হাজার, বাড়ছে স্থবিরতা ও মূল্যস্ফীতির চাপ

আপডেট সময় ১১:১০:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫

দেশে বিনিয়োগে স্থবিরতা, লাগামছাড়া মূল্যস্ফীতি ও ব্যাংকঋণের উচ্চ সুদের কারণে শ্রমবাজারে নেমেছে বড় ধাক্কা। চলতি অর্থবছরের অক্টোবর থেকে ডিসেম্বর প্রান্তিকে বেকার মানুষের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২৭ লাখ ৩০ হাজারে। এক বছরের ব্যবধানে এই সংখ্যা বেড়েছে প্রায় ৩ লাখ ৩০ হাজার।

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সর্বশেষ পর্যালোচনায় উঠে এসেছে এ তথ্য। বিশ্লেষণে বলা হয়েছে, চলমান অর্থনৈতিক চাপে নতুন কর্মসংস্থান সৃষ্টির গতি থমকে গেছে। পাশাপাশি পুরোনো অনেক খাতে কর্মী ছাঁটাইও বেড়েছে, যার প্রভাব পড়েছে সার্বিক শ্রমবাজারে।

আরও পড়ুন  মূল্যস্ফীতি ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: বাংলাদেশ ব্যাংক গভর্নর