ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
ছাত্রদলের পুস্তিকা ও ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন রিজভী সাংবাদিকের লেখায় যেন কারও জীবন, ক্যারিয়ার ও মানসম্মান ক্ষতিগ্রস্ত না হয়: তথ্যমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে দুই সপ্তাহের মধ্যে: প্রতিমন্ত্রী অমিত জন্মের ১০০ বছরে উত্তম কুমার, দুই বাংলার দর্শকের ভালোবাসায় অমর মহানায়ক বিশ্ব ইজতেমা দুই পর্বে হবে, তারিখ ঘোষণা ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে বিজ্ঞপ্তির নির্দেশ তাবলিগ জামাতের মাওলানা এহসানুল হক আর নেই বৃষ্টির ফোঁটা থেকেই বিদ্যুৎ! নতুন সম্ভাবনা দেখছেন গবেষকরা

বাংলাদেশের অর্থনীতির গতিপ্রকৃতিতে মন্দা, মূল্যস্ফীতির ছায়া: বিশ্বব্যাংক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩৩:২৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
  • / 419

ছবি সংগৃহীত

রাজনৈতিক অনিশ্চয়তা, বিনিয়োগে স্থবিরতা, এবং শিল্প খাতে ভাটার টান এগুলো বাংলাদেশের অর্থনীতির গতি শ্লথ করে দিচ্ছে। এর পাশাপাশি মূল্যস্ফীতি চড়া থাকবে, যা কমানোর লক্ষ্যে সরকারের প্রচেষ্টা ফলপ্রসূ হবে না বলে আশঙ্কা করছে বিশ্বব্যাংক।

বিশ্বব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদন ‘ওয়ার্ল্ড ইকোনমিক প্রসপেক্টস’ অনুযায়ী, ২০২৪–২৫ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৪ দশমিক ১ শতাংশে নামতে পারে। এটি আগের পূর্বাভাসের চেয়ে ১ দশমিক ৬ শতাংশ পয়েন্ট কম।

আরও পড়ুন  বাংলাদেশের জন্য বিশ্বব্যাংকের ৫০ কোটি ডলারের নতুন ঋণ অনুমোদন

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যে দেখা যায়, মানুষের আয় গত ডিসেম্বরে ৮ শতাংশ বেড়েছে, কিন্তু মূল্যস্ফীতি ছিল প্রায় ১১ শতাংশ। অর্থাৎ, আয় বৃদ্ধির চেয়ে জীবনযাত্রার ব্যয় দ্রুত বেড়েছে, যা মানুষের প্রকৃত আয় কমিয়েছে।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অর্থনীতিতে ৬ শতাংশের বেশি প্রবৃদ্ধি সাধারণ ছিল। ২০২১–২২ অর্থবছরে এটি ছিল ৭ দশমিক ১ শতাংশ, যা ২০২২–২৩ অর্থবছরে কমে দাঁড়ায় ৫ দশমিক ৭৮ শতাংশ। সর্বশেষ ২০২৩–২৪ অর্থবছরে সাময়িক হিসাবে প্রবৃদ্ধি ৫ দশমিক ৮২ শতাংশে পৌঁছেছে।

বিশ্বব্যাংকের মতে, রাজনৈতিক অস্থিরতা এবং বিনিয়োগকারীদের আস্থার সংকটই এই পতনের মূল কারণ। জ্বালানি সংকট, আমদানি নিয়ন্ত্রণ, এবং সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন শিল্প উৎপাদনকে ক্ষতিগ্রস্ত করেছে। এর ফলে পণ্যের দাম বেড়েছে এবং মানুষের ক্রয়ক্ষমতা হ্রাস পেয়েছে।

তবে আশার কথা, ২০২৫–২৬ অর্থবছরে প্রবৃদ্ধি বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশ্বব্যাংক পূর্বাভাস দিয়েছে, ওই সময় জিডিপি প্রবৃদ্ধি ৫ দশমিক ৪ শতাংশ হতে পারে। রাজনৈতিক স্থিতিশীলতা, আর্থিক খাতে সংস্কার, এবং বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে অর্থনীতিতে গতি ফিরবে।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের অর্থনীতির গতিপ্রকৃতিতে মন্দা, মূল্যস্ফীতির ছায়া: বিশ্বব্যাংক

আপডেট সময় ০৩:৩৩:২৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

রাজনৈতিক অনিশ্চয়তা, বিনিয়োগে স্থবিরতা, এবং শিল্প খাতে ভাটার টান এগুলো বাংলাদেশের অর্থনীতির গতি শ্লথ করে দিচ্ছে। এর পাশাপাশি মূল্যস্ফীতি চড়া থাকবে, যা কমানোর লক্ষ্যে সরকারের প্রচেষ্টা ফলপ্রসূ হবে না বলে আশঙ্কা করছে বিশ্বব্যাংক।

বিশ্বব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদন ‘ওয়ার্ল্ড ইকোনমিক প্রসপেক্টস’ অনুযায়ী, ২০২৪–২৫ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৪ দশমিক ১ শতাংশে নামতে পারে। এটি আগের পূর্বাভাসের চেয়ে ১ দশমিক ৬ শতাংশ পয়েন্ট কম।

আরও পড়ুন  রাজনৈতিক বিতর্ক নিয়ে জাতীয় ঐক্যের পক্ষে নিজেদের অবস্থান স্পষ্ট করল এনসিপি