ঢাকা ০১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

নেতানিয়াহু যুদ্ধ চালাচ্ছেন ক্ষমতা টিকিয়ে রাখতে, ইসরাইলিদের বড় অংশের মত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • / 426

ছবি সংগৃহীত

নিজের রাজনৈতিক ক্ষমতা টিকিয়ে রাখার লক্ষ্যেই গাজা উপত্যকায় যুদ্ধ চালিয়ে যাচ্ছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু—এমনটাই মনে করছেন অধিকাংশ ইসরাইলি নাগরিক। সম্প্রতি দেশটির জনপ্রিয় সংবাদমাধ্যম চ্যানেল ১২-এ প্রচারিত এক জরিপে উঠে এসেছে এই চিত্র।

জরিপ অনুযায়ী, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রধান লক্ষ্য কী এই প্রশ্নের উত্তরে ৫৫ শতাংশ ইসরাইলি নাগরিক জানিয়েছেন, তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ক্ষমতায় টিকে থাকা। অন্যদিকে, মাত্র ৩৬ শতাংশ বলেছেন, তিনি মূলত হামাসের হাতে আটক জিম্মিদের মুক্ত করতে আগ্রহী। বাকি ৯ শতাংশ উত্তরদাতা এই বিষয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছেন।

আরও পড়ুন  গাজায় যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত পর্যায়ে, জানালেন ফিলিস্তিনি কর্মকর্তা

হামাসের হাতে থাকা বাকি জিম্মিদের ফিরিয়ে আনার জন্য কেন নতুন কোনো চুক্তি হয়নি, সে প্রশ্নে ৫৩ শতাংশ নাগরিক মনে করছেন, বিষয়টি রাজনৈতিক কারণে আটকে আছে। ৩৮ শতাংশের মতে, যৌক্তিক কারণেই কোনো চুক্তি হয়নি, আর ৯ শতাংশ জানিয়েছেন তারা জানেন না কেন চুক্তি হয়নি।

চলমান গাজা যুদ্ধের যৌক্তিকতা নিয়ে জনগণকে বোঝাতে নেতানিয়াহুর ব্যর্থতা নিয়েও মত দিয়েছেন নাগরিকরা। জরিপে অংশগ্রহণকারী ৬২ শতাংশ বলেছেন, প্রধানমন্ত্রী জনগণকে সন্তুষ্ট করতে পারেননি। ৩৪ শতাংশের মতে, তিনি যুদ্ধের কারণ ব্যাখ্যায় সফল হয়েছেন। আর মাত্র ৪ শতাংশ এ বিষয়ে নিশ্চিত নন।

এছাড়া, কাতারে যুদ্ধবিরতি নিয়ে আলোচনাকারী ইসরাইলি প্রতিনিধিদলের কার্যক্রম সম্পর্কে তিনি জানেন না নেতানিয়াহুর এই বক্তব্য বিশ্বাস করেন কি না জানতে চাওয়া হলে ৫৮ শতাংশ নাগরিক তা বিশ্বাস করতে রাজি হননি। ৩০ শতাংশ তার বক্তব্যে আস্থা রেখেছেন, আর ১২ শতাংশ এ বিষয়ে অনির্দিষ্ট উত্তর দিয়েছেন।

সাম্প্রতিক যুদ্ধ ও রাজনৈতিক পরিস্থিতিতে নেতানিয়াহুর ভূমিকা নিয়ে দেশটির জনগণের মধ্যে একধরনের আস্থাহীনতা ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। জরিপের ফলাফল সেই অসন্তোষ ও সন্দেহেরই প্রতিচ্ছবি।

সূত্র: টাইমস অব ইসরায়েল

নিউজটি শেয়ার করুন

নেতানিয়াহু যুদ্ধ চালাচ্ছেন ক্ষমতা টিকিয়ে রাখতে, ইসরাইলিদের বড় অংশের মত

আপডেট সময় ১০:৪২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

নিজের রাজনৈতিক ক্ষমতা টিকিয়ে রাখার লক্ষ্যেই গাজা উপত্যকায় যুদ্ধ চালিয়ে যাচ্ছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু—এমনটাই মনে করছেন অধিকাংশ ইসরাইলি নাগরিক। সম্প্রতি দেশটির জনপ্রিয় সংবাদমাধ্যম চ্যানেল ১২-এ প্রচারিত এক জরিপে উঠে এসেছে এই চিত্র।

জরিপ অনুযায়ী, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রধান লক্ষ্য কী এই প্রশ্নের উত্তরে ৫৫ শতাংশ ইসরাইলি নাগরিক জানিয়েছেন, তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ক্ষমতায় টিকে থাকা। অন্যদিকে, মাত্র ৩৬ শতাংশ বলেছেন, তিনি মূলত হামাসের হাতে আটক জিম্মিদের মুক্ত করতে আগ্রহী। বাকি ৯ শতাংশ উত্তরদাতা এই বিষয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছেন।

আরও পড়ুন  মার্কিন-ইসরাইলি জিম্মি মুক্ত, তবুও যুদ্ধবিরতিতে রাজি নয় ইসরাইল