ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব’: কৃষিমন্ত্রী

আনসার-ভিডিপি ও ব্র্যাক ব্যাংকের এনআইডি সেবা সাময়িক বন্ধ করলো ইসি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:২৯:২৮ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • / 630

ছবি: সংগৃহীত

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ফাঁসের প্রমাণ পাওয়ায় আনসার-ভিডিপি ও ব্র্যাক ব্যাংকের এনআইডি যাচাই সেবা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, নিয়মিত পর্যবেক্ষণের অংশ হিসেবে মঙ্গলবার কমিশনের নজরে আসে যে দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে এনআইডির তথ্য ফাঁস হচ্ছে। যাচাই-বাছাই শেষে নিশ্চিত হওয়া যায় যে, আনসার-ভিডিপি ও ব্র্যাক ব্যাংক থেকে তথ্য ফাঁস হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে এই দুটি প্রতিষ্ঠানের এনআইডি যাচাই সেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন  রোববার খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে ইসি

বর্তমানে নির্বাচন কমিশনের তথ্যভান্ডারে প্রায় ১২ কোটির বেশি নাগরিকের ব্যক্তিগত তথ্য সংরক্ষিত রয়েছে। সরকারি ও বেসরকারি বহু প্রতিষ্ঠান তাদের সেবা কার্যক্রমে এই তথ্য যাচাইয়ের জন্য ইসির সঙ্গে চুক্তিবদ্ধ হয়। তবে আগেও একাধিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে এনআইডি তথ্য ফাঁসের অভিযোগ উঠেছিল।

হুমায়ুন কবীর বলেন, ‘আমরা সবসময় মনিটর করি। এবার দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য প্রমাণ পেয়েছি। তাই কমিশনের সিদ্ধান্তে তাদের সেবা বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে তদন্ত শুরু হয়েছে।’

তিনি আরও জানান, ইতিমধ্যে একটি প্রতিষ্ঠান ইসির সঙ্গে যোগাযোগ করেছে এবং তাদের নিরাপত্তাব্যবস্থা জোরদারের আশ্বাস দিয়েছে। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, যারাই এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে এবং প্রতিষ্ঠানের নিজস্ব সুরক্ষা ব্যবস্থার যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে।

মহাপরিচালক বলেন, তদন্তের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে এবং চুক্তির শর্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। ইসি এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, জনগণের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে তারা প্রতিনিয়ত নজরদারি করছে এবং কোনো অনিয়ম পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকেও তথ্য সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আনসার-ভিডিপি ও ব্র্যাক ব্যাংকের এনআইডি সেবা সাময়িক বন্ধ করলো ইসি

আপডেট সময় ০২:২৯:২৮ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ফাঁসের প্রমাণ পাওয়ায় আনসার-ভিডিপি ও ব্র্যাক ব্যাংকের এনআইডি যাচাই সেবা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, নিয়মিত পর্যবেক্ষণের অংশ হিসেবে মঙ্গলবার কমিশনের নজরে আসে যে দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে এনআইডির তথ্য ফাঁস হচ্ছে। যাচাই-বাছাই শেষে নিশ্চিত হওয়া যায় যে, আনসার-ভিডিপি ও ব্র্যাক ব্যাংক থেকে তথ্য ফাঁস হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে এই দুটি প্রতিষ্ঠানের এনআইডি যাচাই সেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন  কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রচারণার অপব্যবহার রোধে ইসিতে প্রস্তাব