ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

বিচ্ছেদের এক মাস পর সুদীপের প্রাক্তনের বড় সিদ্ধান্ত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:০৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
  • / 748

ছবি: সংগৃহীত

মাসখানেক আগে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছিলেন ওপার বাংলার অভিনেতা সুদীপ মুখার্জির স্ত্রী পৃথা চক্রবর্তী। জানিয়েছিলেন অভিনেতার সঙ্গে তার বিবাহবিচ্ছেদের কথা। যদিও এ নিয়ে জলঘোলাও কম হয়নি।

এখন একে অপরের থেকে আলাদা রয়েছেন এই টালিউডের তারকা দম্পতি। পৃথাকেও সুদীপের প্রাক্তন স্ত্রী হিসাবেই সম্বোধন করা যায়। কারণ, তাদের আইনি বিচ্ছেদ হয়ে গেছে।

আরও পড়ুন  টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল আর নেই , প্রশ্ন উঠেছে শুটিং সেটের নিরাপত্তা নিয়ে

সামাজিক মাধ্যমে যখন পৃথা বিচ্ছেদের খবর দেন, তখন তার পোস্ট নিয়ে তোলপাড় পড়ে যায় নেটমাধ্যমে। নেটিজেনদের একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হয় তাকে।

সুদীপ-পৃথার বিচ্ছেদ হয়েছে মাসখানেক। এর মধ্যে বড় সিদ্ধান্ত নিয়ে নিলেন পৃথা। ফেসবুকে এতদিন দেখা যেত, তার প্রোফাইলের নাম ‘পৃথা চক্রবর্তী’। কিন্তু বিতর্কের পর রাতারাতি নাম বদলে ফেলেছেন তিনি। এখন খুঁজে দেখলে আর পৃথা নামের কোনো প্রোফাইল দেখা যাবে না। নাম বদলে সঞ্চারি চক্রবর্তী করেছেন তিনি।

বিতর্কের জন্যই কি এমন সিদ্ধান্ত নিলেন কি না, তা নিয়ে প্রশ্ন নেটিজেনদের। তাদের একাংশের অনুমান, ফেসবুকে নিজেদের বিবাহবিচ্ছেদের কথা পোস্ট করার পরেই বিপুল সমালোচনা শুরু হয়েছিল। এমনকি নানা ধরনের কটূক্তিও শুনতে হয়েছে তাকে। যার ফলে অনেক ভাবনা চিন্তা করে নিজের নাম পরিবর্তন করেছেন পৃথা।

অভিনেতা সুদীপ যদিও এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। তবে ‘সঞ্চারি’ জানিয়েছেন, সঞ্চারি নাকি তার ভালো নাম।

নিউজটি শেয়ার করুন

বিচ্ছেদের এক মাস পর সুদীপের প্রাক্তনের বড় সিদ্ধান্ত

আপডেট সময় ০১:০৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫

মাসখানেক আগে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছিলেন ওপার বাংলার অভিনেতা সুদীপ মুখার্জির স্ত্রী পৃথা চক্রবর্তী। জানিয়েছিলেন অভিনেতার সঙ্গে তার বিবাহবিচ্ছেদের কথা। যদিও এ নিয়ে জলঘোলাও কম হয়নি।

এখন একে অপরের থেকে আলাদা রয়েছেন এই টালিউডের তারকা দম্পতি। পৃথাকেও সুদীপের প্রাক্তন স্ত্রী হিসাবেই সম্বোধন করা যায়। কারণ, তাদের আইনি বিচ্ছেদ হয়ে গেছে।

আরও পড়ুন  বাংলা চলচ্চিত্রের নন্দিত অভিনেতা প্রবীর মিত্র আর নেই