ঢাকা ০১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

মধ্য মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় ২১ জন নিহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৪৮:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • / 445

ছবি সংগৃহীত

মধ্য মেক্সিকোতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় একজেন কর্মকর্তা স্যামুয়েল আগুইলার পালা দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বিবিসি।

ঘটনাটি ঘটেছে বুধবার সকালে পুয়েবলা রাজ্যের কুয়াকনোপালান ও ওহাকাকার মধ্যবর্তী মহাসড়কে। তিনটি যানবাহনের সংঘর্ষে প্রাণ হারান ১৮ জন ঘটনাস্থলেই, পরে হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয় বলে জানান পালা। এক্স (সাবেক টুইটার)–এ দেয়া এক পোস্টে তিনি জানান, আরও বেশ কয়েকজন আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে চিকিৎসা চলছে।

আরও পড়ুন  দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে শেষ ষোলোয় মেক্সিকো

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার শিকার যানবাহনগুলো হলো একটি ট্যাংকার ট্রাক, একটি যাত্রীবাহী বাস ও একটি পরিবহন ভ্যান। মেক্সিকোর প্রভাবশালী সংবাদপত্র ‘লা জোর্নাডা’ জানায়, ট্যাংকার ট্রাকটি একটি ভ্যানকে ওভারটেক করার সময় দুর্ঘটনাটি ঘটে।

ট্রাকটি বিপরীত লেনে উঠে একটি বাসকে সজোরে ধাক্কা দিলে বাসটি একটি পরিবহন ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পড়ে যায়। এতে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।

একজন স্থানীয় সাংবাদিকের শেয়ার করা ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনার পর খাদ থেকে বিশাল কালো ধোঁয়ার মেঘ উঠছে এবং রাস্তায় একটি দীর্ঘ রেলিং অংশ সম্পূর্ণ ভেঙে গেছে। তবে ভিডিওটির সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি বিবিসি।

মেক্সিকোর মহাসড়কে সড়ক দুর্ঘটনা নতুন নয়। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির বিভিন্ন অঞ্চলে বেশ কয়েকটি প্রাণঘাতী সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতেও দক্ষিণ মেক্সিকোর তাবাসকো রাজ্যে একটি বাস দুর্ঘটনায় বহু মানুষ নিহত হয়েছিলেন।

মেক্সিকোতে যানবাহনের নিরাপত্তা ও মহাসড়কে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন উঠছে। এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন

মধ্য মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় ২১ জন নিহত

আপডেট সময় ০৯:৪৮:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

মধ্য মেক্সিকোতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় একজেন কর্মকর্তা স্যামুয়েল আগুইলার পালা দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বিবিসি।

ঘটনাটি ঘটেছে বুধবার সকালে পুয়েবলা রাজ্যের কুয়াকনোপালান ও ওহাকাকার মধ্যবর্তী মহাসড়কে। তিনটি যানবাহনের সংঘর্ষে প্রাণ হারান ১৮ জন ঘটনাস্থলেই, পরে হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয় বলে জানান পালা। এক্স (সাবেক টুইটার)–এ দেয়া এক পোস্টে তিনি জানান, আরও বেশ কয়েকজন আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে চিকিৎসা চলছে।

আরও পড়ুন  বাংলাদেশ-মেক্সিকো সম্পর্কের নতুন দিগন্ত, ঢাকায় মেক্সিকোর দূতাবাস স্থাপনের অনুরোধ