ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানে নেতৃত্বে নতুন অধ্যায়, মোজতবা খামেনি সুপ্রিম লিডার নির্বাচিত ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির

আজ নিজ জন্মভূমি চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৪৮:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • / 164

ছবি সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ বুধবার নিজ জন্মভূমি চট্টগ্রাম সফরে যাচ্ছেন। দায়িত্ব গ্রহণের পর এটাই তাঁর প্রথম চট্টগ্রাম সফর। দিনব্যাপী এই সফরে তিনি অংশ নেবেন একাধিক কর্মসূচিতে।

প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, সফরসূচি অনুযায়ী ড. ইউনূস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এরপর তিনি যাবেন তাঁর পৈতৃক ভিটে হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামে।

আরও পড়ুন  যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে হবে: প্রধান উপদেষ্টা

চট্টগ্রামে পৌঁছেই তিনি প্রথমে বন্দর পরিদর্শন করবেন। পরে বন্দরের এনসিটি-৫ প্রাঙ্গণে আয়োজিত এক সভায় অংশগ্রহণ করবেন। এই সভায় তিনি বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জাহাজ চলাচল খাতের প্রতিনিধিসহ বিভিন্ন বাণিজ্যিক সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।

সেখান থেকে প্রধান উপদেষ্টা সরাসরি চট্টগ্রাম সার্কিট হাউসে যাবেন। সেখানে কর্ণফুলী নদীর ওপর বহুল প্রতীক্ষিত কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন করবেন তিনি। নতুন এই সেতু দক্ষিণ চট্টগ্রামের বোয়ালখালী ও পটিয়া উপজেলার লাখো মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

এ সফরে চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা এবং অক্সিজেন মোড় থেকে হাটহাজারী সড়কে যানজটের বর্তমান পরিস্থিতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে ব্রিফ করবে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

দিনের শেষাংশে তিনি চট্টগ্রাম ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনকে তাদের জমির কাগজপত্র আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবেন।

সফরের প্রতিটি কর্মসূচিতে প্রধান উপদেষ্টা চট্টগ্রামের সামগ্রিক উন্নয়ন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে গুরুত্ব দিয়ে মত প্রকাশ করবেন বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আজ নিজ জন্মভূমি চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

আপডেট সময় ০৯:৪৮:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫