ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ইতিহাস গড়ল ইন্টার মিলান ও বার্সেলোনা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৩৩:০১ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • / 416

ছবি সংগৃহীত

১৯৫৫ সালে শুরু হওয়া ইউরোপিয়ান ক্লাব ফুটবলের আসর চ্যাম্পিয়ন্স লিগে ২০২৫ সালে এসে পূর্ণ হলো ৭০ বছর। সাত দশকের এই যাত্রায় বহু নাটকীয়তা ও উত্থান-পতনের সাক্ষী হয়েছে এই প্রতিযোগিতা। তবে সান সিরোতে গতকাল রাতে ইন্টার মিলান এবং বার্সেলোনা যা করল, তা একেবারেই বিরল।

সান সিরোর বাইরেও, এই দুই দলের লড়াই ফুটবলের ধ্রুপদী চিত্র তুলে ধরেছে। বার্সেলোনায় ৩-৩ গোলে ড্রয়ের পর মিলান শহরে দুই দলের লড়াই শেষ হলো ৪-৩ গোলে। এর ফলে, দুই লেগ মিলিয়ে ৭-৬ গোলের অ্যাগ্রিগেটে নেরাজ্জুরিরা চলে গেল ১ জুনের ফাইনালে।

আরও পড়ুন  পিছিয়ে পড়ে ৩-১ ব্যবধানে জয় পেল পিএসজি

এই দুর্দান্ত লড়াইয়ের মাধ্যমে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে নিজেদের নাম আলাদা করে রেখেছে বার্সা এবং ইন্টার। ৭০ বছরের এই প্রতিযোগিতায় সেমিফাইনালে সবচেয়ে বেশি গোলের দেখা মিলেছে এবারই; দুই লেগ মিলিয়ে মোট ১৩ গোল হয়েছে, যা যৌথভাবে ভাগ করতে হচ্ছে দুই দলকে।

এর আগে ২০১৮ সালে লিভারপুল এবং রোমার মধ্যেকার সেমিফাইনালেও ১৩ গোল হয়েছিল। সেবার লিভারপুল ঘরের মাঠে প্রথম লেগে ৫-২ গোলে রোমাকে পরাজিত করে, কিন্তু ফিরতি লেগে ৪-২ গোলে হেরে যায়। দুই লেগ মিলিয়ে লিভারপুল ৭-৬ গোলে ফাইনালে চলে যায়।

চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে সবচেয়ে বেশি গোল

  • ১৩ গোল: লিভারপুল (৭) বনাম রোমা (৬); ২০১৮
  • ১৩ গোল: ইন্টার মিলান (৭) বনাম বার্সেলোনা (৬); ২০২৫

সেবার লিভারপুল ফাইনালে হারতে হয়েছিল। কিয়েভে গ্যারেথ বেলের দুর্দান্ত পারফরম্যান্সে রিয়াল মাদ্রিদ শিরোপা জিতেছিল। এবার ইন্টার মিলানও একই পরিস্থিতির মুখোমুখি হবে কিনা, তা জানতে অপেক্ষা করতে হবে ১ জুনের ফাইনাল পর্যন্ত। তাদের প্রতিপক্ষ হতে পারে আর্সেনাল বা পিএসজি।

অতীত বলছে, বায়ার্নের অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ফাইনাল হলে নতুন কোনো চ্যাম্পিয়ন দেখা মেলে। তবে ইন্টার মিলানের দাপুটে পারফরম্যান্সের পর কেবল অতীতের সূত্র ধরে তাদের বিচার করা দুঃসাহসিক হবে।

নিউজটি শেয়ার করুন

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ইতিহাস গড়ল ইন্টার মিলান ও বার্সেলোনা

আপডেট সময় ০৯:৩৩:০১ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫

১৯৫৫ সালে শুরু হওয়া ইউরোপিয়ান ক্লাব ফুটবলের আসর চ্যাম্পিয়ন্স লিগে ২০২৫ সালে এসে পূর্ণ হলো ৭০ বছর। সাত দশকের এই যাত্রায় বহু নাটকীয়তা ও উত্থান-পতনের সাক্ষী হয়েছে এই প্রতিযোগিতা। তবে সান সিরোতে গতকাল রাতে ইন্টার মিলান এবং বার্সেলোনা যা করল, তা একেবারেই বিরল।

সান সিরোর বাইরেও, এই দুই দলের লড়াই ফুটবলের ধ্রুপদী চিত্র তুলে ধরেছে। বার্সেলোনায় ৩-৩ গোলে ড্রয়ের পর মিলান শহরে দুই দলের লড়াই শেষ হলো ৪-৩ গোলে। এর ফলে, দুই লেগ মিলিয়ে ৭-৬ গোলের অ্যাগ্রিগেটে নেরাজ্জুরিরা চলে গেল ১ জুনের ফাইনালে।

আরও পড়ুন  ইরানের ফুটবলারদের বিশ্বকাপ খেলতে বাধা নেই, তবে থাকছে মার্কিন শর্ত