ঢাকা ০১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

বিআরটিসির দরজা অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের জন্য সর্বদা খোলা: চেয়ারম্যান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:২৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • / 547

ছবি সংগৃহীত

অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) দরজা সর্বদা খোলা এমন আশ্বাস দিয়েছেন করপোরেশনের চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা। তিনি বলেন, অবসরপ্রাপ্ত কেউ করপোরেশনের ডিপো বা প্রধান কার্যালয়ে কোনো কাজে এলে তাদের বিনা কারণে হয়রানি করা যাবে না। তাদের প্রয়োজনে অগ্রাধিকার ভিত্তিতে সেবা দিতে হবে, নিয়মিত খোঁজখবরও রাখতে হবে।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে রাজধানীর পরিবহন ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের সিপিএফ, গ্র্যাচুইটি এবং ছুটি নগদায়নের অর্থ প্রদান করা হয়।

আরও পড়ুন  দ্রুত চালু হবে শাহজালালের তৃতীয় টার্মিনাল: বেবিচক চেয়ারম্যানের আশ্বাস

চেয়ারম্যান আরও বলেন, “আপনারা করপোরেশনের জন্য জীবনভর কাজ করেছেন। এখন বিআরটিসি পরিবারের দায়িত্ব হলো আপনাদের দেখভাল করা। আপনারা যেকোনো প্রয়োজনে পাশে পাবেন আমাদের।”

এই অনুষ্ঠানে ৩২২ জন অবসরপ্রাপ্ত কর্মচারীর মধ্যে মোট ২ কোটি ৯০ লাখ ৩৫ হাজার ২৩২ টাকা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে সরাসরি তাদের ব্যক্তিগত অ্যাকাউন্টে প্রেরণ করা হয়। এ অর্থের মধ্যে ৬১ জন কর্মচারী (সম্পূর্ণ ১৮ জন এবং আংশিক ৪৩ জন) সিপিএফ বাবদ পেয়েছেন প্রায় ১ কোটি ৫৯ লাখ ৮৮ হাজার টাকা। ছুটি নগদায়নের আওতায় ১৬ জন কর্মচারী (সম্পূর্ণ ১ জন ও আংশিক ১৫ জন) পেয়েছেন ৭ লাখ ৯৭ হাজার টাকা। এছাড়া ২৪৫ জন কর্মচারী গ্র্যাচুইটি বাবদ পেয়েছেন ১ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরটিসি চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা। উপস্থিত ছিলেন করপোরেশনের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক ড. অনুপম সাহা, প্রশাসন ও অপারেশন বিভাগের পরিচালক মো. রাহেনুল ইসলাম, কারিগরি বিভাগের পরিচালক কর্নেল কাজী আইয়ুব আলী, বিভিন্ন বিভাগের জেনারেল ম্যানেজার এবং ঢাকাস্থ ডিপো ম্যানেজাররা। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত অনেক কর্মকর্তা-কর্মচারীও অংশ নেন।

চেয়ারম্যান বলেন, “অবসরপ্রাপ্তদের সম্মান করাই আমাদের দায়িত্ব। এই সম্মান শুধু আনুষ্ঠানিকতায় নয়, সেবা ও সহানুভূতির মধ্য দিয়ে দেখাতে হবে।”

এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

বিআরটিসির দরজা অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের জন্য সর্বদা খোলা: চেয়ারম্যান

আপডেট সময় ০৮:২৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) দরজা সর্বদা খোলা এমন আশ্বাস দিয়েছেন করপোরেশনের চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা। তিনি বলেন, অবসরপ্রাপ্ত কেউ করপোরেশনের ডিপো বা প্রধান কার্যালয়ে কোনো কাজে এলে তাদের বিনা কারণে হয়রানি করা যাবে না। তাদের প্রয়োজনে অগ্রাধিকার ভিত্তিতে সেবা দিতে হবে, নিয়মিত খোঁজখবরও রাখতে হবে।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে রাজধানীর পরিবহন ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের সিপিএফ, গ্র্যাচুইটি এবং ছুটি নগদায়নের অর্থ প্রদান করা হয়।

আরও পড়ুন  বেবিচকের নতুন চেয়ারম্যান হলেন এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক