ঢাকা ০৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

বিএসএফের গুলিতে কসবা সীমান্তে বাংলাদেশি যুবক নিহত, আহত ভারতীয় নাগরিক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৩৭:১৩ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • / 452

ছবি সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মাদলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. সাকিব (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় সুজন বর্মণ (৩৫) নামে একজন ভারতীয় নাগরিক গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সামিউল ইসলাম সোমবার (৫ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন  ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত অন্তত ১৫ জন

স্থানীয় বায়েক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ বিল্লাল হোসেনের বরাতে ইউএনও জানান, রবিবার (৪ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা সীমান্তে বিএসএফ সদস্যরা গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হন বাংলাদেশি যুবক সাকিব এবং ভারতীয় নাগরিক সুজন।

গুলিবিদ্ধ অবস্থায় সাকিবকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সোমবার সকালেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সাকিব মাদলা গুচ্ছগ্রামের বাসিন্দা ও আব্দুল মোতালেবের ছেলে।

এদিকে গুলিবিদ্ধ ভারতীয় নাগরিক সুজন বর্মণকে ঢাকার ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা এলাকার মঙ্গল বর্মণের ছেলে বলে জানা গেছে।

ইউএনও সামিউল ইসলাম আরও জানান, নিহত সাকিব ও আহত সুজন ভারত থেকে চোরাই পথে একটি মোটরসাইকেল নিয়ে আসার উদ্দেশ্যে সীমান্তে গিয়েছিলেন। এ সময় সীমান্তে টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তারা দুইজন গুলিবিদ্ধ হন।

পরবর্তীতে সাকিবের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং স্থানীয় প্রশাসন পুরো ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

এদিকে সীমান্তে এই ধরনের গুলির ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নিরাপত্তা এবং সীমান্তে চোরাচালান রোধে উভয় দেশের সীমান্তরক্ষীদের আরও দায়িত্বশীল আচরণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সীমান্তে প্রাণহানির ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় কূটনৈতিক ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

বিএসএফের গুলিতে কসবা সীমান্তে বাংলাদেশি যুবক নিহত, আহত ভারতীয় নাগরিক

আপডেট সময় ০৮:৩৭:১৩ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মাদলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. সাকিব (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় সুজন বর্মণ (৩৫) নামে একজন ভারতীয় নাগরিক গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সামিউল ইসলাম সোমবার (৫ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন  বিএসএফের হাতে ৭ বাংলাদেশি আটক