ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী

দিনের ভোট রাতে হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন সিইসি

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপডেট সময় ০২:৪৬:৫১ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • / 2034

ছবি সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন করতে নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। এবার আর দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই। কোনো রাজনৈতিক বিতর্কে জড়াবে না নির্বাচন কমিশন। যে কোনো সিদ্ধান্ত কমিশনের সব সদস্য মিলে নেওয়া হয়। একক কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না।

সোমবার (৫ মে) সকালে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ সিটি করপোরেশন মিলনায়তনে ময়মনসিংহ অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, আমরা সারা দেশের নির্বাচন কর্মকর্তাদের নিরপেক্ষতার জন্য শপথ করিয়েছি। রমজানের প্রথম দিনে তারা হাত তুলে শপথ করেছে কারো দ্বারা তারা প্রভাবিত হবেন না। সম্পূর্ণ নিরপেক্ষভাবে আইনকানুন মেনে তারা নির্বাচন পরিচালনা করবেন। অতীতে যা হয়েছে তার পুনরাবৃত্তি যেন না হয় সেটাই আমাদের লক্ষ্য এবং আমাদের কর্মকর্তারা সে লক্ষ্যেই প্রতিজ্ঞাবদ্ধ। সুতরাং আমরা সম্পূর্ণ একটা নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ।

আরও পড়ুন  ডিসেম্বরে নির্বাচন আয়োজনের পরিকল্পনায় কমিশন: সিইসি

আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে কিনা সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, যেটা নিয়ে রাজনৈতিকভাবে বিতর্ক চলে সেটা নিয়ে আমরা কথা বলতে চাই না। আমরা অত্যন্ত সচেতনভাবে রাজনীতি পরিহার করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। এ জন্য অনেকেই আমাদের ওপর মন খারাপ করেছে। সংস্কার কমিশনের সুপারিশগুলো আমরা মানছি না বলে অনেকেই আমাদের দায়ী করছে। আমাদের বড় ক্রাইটেরিয়া হচ্ছে, যেসব সুপারিশের সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে এ সব বিষয় আমরা সতর্কভাবে পরিহার করছি।

তিনি বলেন, একটি বিশেষ রাজনৈতিক দলের বিষয়ে কথাবার্তা হয়, এটা রাজনৈতিকভাবে ফয়সালা হোক। এসব বিষয় আগে ফয়সালা হলে পরে আমরা সিদ্ধান্ত নেব। এ ছাড়া আমরা এসব ব্যাপারে জড়িত হতে চাই না।

নির্বাচন অনুষ্ঠান নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দিনের ভোট রাতে হওয়ার আর কোনো সুযোগ নেই। সেইদিন আর ফিরে আসবে বলে মনে হয় না, অন্তত যতদিন আমরা আছি। আমি যতদিন আছি এই অপবাদ নিয়ে মরতে চাই না। আঠারো কোটি মানুষের দায় নিয়ে আমি মরতে চাই না, যা করব সহি নিয়তে, সঠিকভাবে আইনকানুন মেনেই করব। বিবেকের সায় নিয়ে নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছি এবং করে যাব ইনশাআল্লাহ।

নির্বাচন কমিশনার বলেন, সিইসি সম্পূর্ণভাবে একটি নিরপেক্ষ প্রতিষ্ঠান। নিরপেক্ষ আছে এবং নিরপেক্ষ থাকবে। কোনো প্রভাব এবং চাপের কাছে আমরা মাথা নত করব না। আপনাদের সহযোগিতায় আমরা সম্পূর্ণ নিরপেক্ষভাবে আমরা কাজ করছি এবং করে যাব ইনশাআল্লাহ।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামাণিকের সভাপতিত্বে সভায় ময়মনসিংহ অঞ্চলের সকল অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা নির্বাচন কর্মকর্তারা অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

দিনের ভোট রাতে হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন সিইসি

আপডেট সময় ০২:৪৬:৫১ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন করতে নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। এবার আর দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই। কোনো রাজনৈতিক বিতর্কে জড়াবে না নির্বাচন কমিশন। যে কোনো সিদ্ধান্ত কমিশনের সব সদস্য মিলে নেওয়া হয়। একক কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না।

সোমবার (৫ মে) সকালে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ সিটি করপোরেশন মিলনায়তনে ময়মনসিংহ অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, আমরা সারা দেশের নির্বাচন কর্মকর্তাদের নিরপেক্ষতার জন্য শপথ করিয়েছি। রমজানের প্রথম দিনে তারা হাত তুলে শপথ করেছে কারো দ্বারা তারা প্রভাবিত হবেন না। সম্পূর্ণ নিরপেক্ষভাবে আইনকানুন মেনে তারা নির্বাচন পরিচালনা করবেন। অতীতে যা হয়েছে তার পুনরাবৃত্তি যেন না হয় সেটাই আমাদের লক্ষ্য এবং আমাদের কর্মকর্তারা সে লক্ষ্যেই প্রতিজ্ঞাবদ্ধ। সুতরাং আমরা সম্পূর্ণ একটা নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ।

আরও পড়ুন  পোস্টাল ব্যালট ব্যবস্থা হবে বিশ্বসেরা মডেল : সিইসি