ঢাকা ০৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

সংখ্যালঘু ইস্যুতে অপপ্রচারে উদ্বেগ, ব্রিটিশ এমপিদের হাইকমিশনারের জোরালো জবাব

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৮:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • / 158

ছবি সংগৃহীত

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে পড়া অপপ্রচারে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাজ্যের ব্রিটিশ এমপিরা। স্থানীয় সময় বুধবার (৩০ এপ্রিল) বিকেলে ব্রিটিশ পার্লামেন্টের অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিপিজি) ফর বাংলাদেশ-এর এক গুরুত্বপূর্ণ সভায় এই উদ্বেগের কথা জানানো হয়। সভায় অংশ নেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম।

সভাটি আয়োজন করেন এপিপিজি-র চেয়ারপার্সন এমপি আপসানা বেগম। সেখানে হাইকমিশনার বাংলাদেশের স্বচ্ছতা, উন্নয়ন অগ্রগতি এবং বর্তমান সরকারের নেওয়া সংস্কারমূলক পদক্ষেপগুলো তুলে ধরেন।

আরও পড়ুন  রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে ইউএনএইচসিআর 

সংখ্যালঘুদের উপর সহিংসতার অভিযোগ প্রসঙ্গে হাইকমিশনার আবিদা ইসলাম বলেন, “বাংলাদেশ সরকার একটি উন্মুক্ত, জবাবদিহিমূলক ও সংবেদনশীল রাষ্ট্র গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। দেশি-বিদেশি সাংবাদিক ও মানবাধিকারকর্মীরা সরেজমিনে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারেন। পূর্বে যেসব ভিসা জটিলতা ছিল, তা এখন অনেকটাই সহজ ও দ্রুততর করা হয়েছে।”

তিনি আরও বলেন, ধর্মীয় স্বাধীনতা ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সরকার অঙ্গীকারবদ্ধ। সভায় উপস্থিত ব্রিটিশ এমপিরা বলেন, সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে এবং এর বিরুদ্ধে যথাযথ দৃষ্টিভঙ্গি জরুরি।

হাইকমিশনার সভায় জানান, গত জুলাই-আগস্টে ঘটে যাওয়া গণআন্দোলনের সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে যেসব মানবিক বিপর্যয় ঘটেছে, তা নিরপেক্ষ তদন্ত ও বিচারের মাধ্যমে নিষ্পত্তি করার বিষয়টি সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে।

রোহিঙ্গা ইস্যুতে হাইকমিশনার জানান, বাংলাদেশে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গার মানবিক সহায়তা ও নিরাপদ প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সহায়তা অপরিহার্য।

সভায় অংশগ্রহণকারী ব্রিটিশ এমপিরা যুক্তরাজ্যে লন্ডনের বাইরে কনস্যুলার সেবা বিস্তারের আহ্বান জানান এবং হাইকমিশনের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার আগ্রহ প্রকাশ করেন। জবাবে হাইকমিশনার আশ্বস্ত করে বলেন, বাংলাদেশ সব দেশের সঙ্গে সম্মানজনক ও সমতাভিত্তিক সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

সভায় উপস্থিত ছিলেন এমপি আপসানা বেগম, লর্ড হুসেইন, ব্যারোনেস উদ্দিন, ইমরান হুসেইন এমপি, তাহির আলী এমপি, ডন বাটলার এমপি, বব ব্ল্যাকমেন এমপি, মার্গারেট মুলান, লর্ড সাহোতা, পল ওয়াহ এবং আমান্ডা মার্টিন।

নিউজটি শেয়ার করুন

সংখ্যালঘু ইস্যুতে অপপ্রচারে উদ্বেগ, ব্রিটিশ এমপিদের হাইকমিশনারের জোরালো জবাব

আপডেট সময় ০৯:৫৮:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে পড়া অপপ্রচারে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাজ্যের ব্রিটিশ এমপিরা। স্থানীয় সময় বুধবার (৩০ এপ্রিল) বিকেলে ব্রিটিশ পার্লামেন্টের অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিপিজি) ফর বাংলাদেশ-এর এক গুরুত্বপূর্ণ সভায় এই উদ্বেগের কথা জানানো হয়। সভায় অংশ নেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম।

সভাটি আয়োজন করেন এপিপিজি-র চেয়ারপার্সন এমপি আপসানা বেগম। সেখানে হাইকমিশনার বাংলাদেশের স্বচ্ছতা, উন্নয়ন অগ্রগতি এবং বর্তমান সরকারের নেওয়া সংস্কারমূলক পদক্ষেপগুলো তুলে ধরেন।

আরও পড়ুন  ভেনিজুয়েলায় জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারকে অবাঞ্ছিত ঘোষণা