ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
মাদক মামলার বিচার দ্রুত করতে ২২ ট্রাইব্যুনাল গঠন আমাদের বোমায় নারী-শিশু নিহত হচ্ছে, ট্রাম্পের সমালোচনায় মার্কিন কংগ্রেস সদস্য জনস্বার্থের প্রকল্পে নতুন অর্থের উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে

চীনের শুল্ক শিথিলতায় বিশ্ব বাজারে কমলো স্বর্ণের দাম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৩২:২৬ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • / 541

ছবি সংগৃহীত

দুবাইয়ে স্বর্ণের দাম শুক্রবার (২৫ এপ্রিল) ৪০০ দিরহামের নিচে নেমে এসেছে। চীন কিছু মার্কিন পণ্যের ওপর শুল্ক প্রত্যাহারের সম্ভাবনার কথা জানালে বিশ্ববাজারে স্বর্ণের দর নিম্নমুখী হয়।

শুক্রবার দুবাইয়ে ২৪ ক্যারেট স্বর্ণের দাম প্রতি গ্রাম ৩৯৭.২৫ দিরহামে স্থির হয়েছে। এছাড়া ২২ ক্যারেট, ২১ ক্যারেট ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম যথাক্রমে ৩৬৭.৭৫, ৩৫২.৭৫ এবং ৩০২.২৫ দিরহামে বিক্রি হচ্ছে। গত মঙ্গলবার স্বর্ণের দাম ছিল সর্বোচ্চ ৪২০ দিরহাম। মাত্র তিনদিনের ব্যবধানে দাম কমেছে প্রায় ২৩ দিরহাম, যা বাংলাদেশি টাকায় প্রায় ৭৬৩ টাকা (প্রতি দিরহাম ৩৩.১৭ টাকা হিসেবে গণনা)।

আরও পড়ুন  ট্রাম্পের শুল্ক-আক্রমণে আবারও উত্তপ্ত বিশ্ববাণিজ্য, শান্তির আহ্বানে চীন

বর্তমানে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রতি আউন্স ৩,৩০৬.৯৭ মার্কিন ডলারে রয়েছে, যা কিছু সময়ের জন্য ৩,৩০০ ডলারের নিচে নেমে গিয়েছিল।

চীন জানিয়েছে, তারা কিছু মার্কিন পণ্যের ওপর আরোপিত ১২৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের কথা ভাবছে এবং ব্যবসায়ীদের এসব পণ্য চিহ্নিত করতে বলেছে। অর্থনৈতিক চাপে থাকা চীনের এ পদক্ষেপ বিশ্ববাণিজ্যে বড় একটি বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।

সেন্টুরি ফিনান্সের প্রধান বিনিয়োগ কর্মকর্তা বিজয় ভালে চা বলেন, ‘মৌলিকভাবে মুদ্রানীতির সহজীকরণ এবং মার্কিন ডলারের অবমূল্যায়ন স্বর্ণের মূল্য স্থিতিশীল রাখতে সহায়তা করছে। যদিও মার্কিন-চীন শুল্ক শিথিলতা এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য বাজারে ঝুঁকির মাত্রা বাড়িয়েছে, তবুও সহজ মুদ্রানীতির প্রভাবই বেশি।’

তিনি আরও বলেন, ‘মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট একতরফা শুল্ক কমানোর যে গুজব ছড়িয়েছিল তা নাকচ করেছেন। এর ফলে মার্কিন-চীন বাণিজ্য আলোচনার ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়েছে।’

বিশ্ববাজারে স্বর্ণের দামের এই ওঠানামা বিনিয়োগকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়। চীনের শুল্ক শিথিলতা ও যুক্তরাষ্ট্রের অবস্থান পরবর্তী বাজার পরিস্থিতির বড় নির্ধারক হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

নিউজটি শেয়ার করুন

চীনের শুল্ক শিথিলতায় বিশ্ব বাজারে কমলো স্বর্ণের দাম

আপডেট সময় ১২:৩২:২৬ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

দুবাইয়ে স্বর্ণের দাম শুক্রবার (২৫ এপ্রিল) ৪০০ দিরহামের নিচে নেমে এসেছে। চীন কিছু মার্কিন পণ্যের ওপর শুল্ক প্রত্যাহারের সম্ভাবনার কথা জানালে বিশ্ববাজারে স্বর্ণের দর নিম্নমুখী হয়।

শুক্রবার দুবাইয়ে ২৪ ক্যারেট স্বর্ণের দাম প্রতি গ্রাম ৩৯৭.২৫ দিরহামে স্থির হয়েছে। এছাড়া ২২ ক্যারেট, ২১ ক্যারেট ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম যথাক্রমে ৩৬৭.৭৫, ৩৫২.৭৫ এবং ৩০২.২৫ দিরহামে বিক্রি হচ্ছে। গত মঙ্গলবার স্বর্ণের দাম ছিল সর্বোচ্চ ৪২০ দিরহাম। মাত্র তিনদিনের ব্যবধানে দাম কমেছে প্রায় ২৩ দিরহাম, যা বাংলাদেশি টাকায় প্রায় ৭৬৩ টাকা (প্রতি দিরহাম ৩৩.১৭ টাকা হিসেবে গণনা)।

আরও পড়ুন  চীনের সঙ্গে সম্পর্ক জোরদারে ভারতের প্রতিশ্রুতি: মোদি