ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
রাষ্ট্রদূত হচ্ছেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা ইরান যুদ্ধে দ্রুত কমছে যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্রের মজুদ! ইরানের শাহেদ ড্রোন মোকাবিলায় চাপে যুক্তরাষ্ট্র! নজরুল ও রিজভীর দায়িত্ব বাড়ল: পেলেন নতুন মন্ত্রণালয় সাকিব ফিরলে দলের কম্বিনেশন ভালো হয়: শান্ত চিলি: আন্দেস থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত এক দীর্ঘ দেশ সরকারি কর্মচারীদের সকালে ৪০ মিনিট ডেস্কে থাকা বাধ্যতামূলক ঢাকা-বরিশাল মহাসড়কে প্রাণ গেল ফায়ার সার্ভিস সদস্যের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ ও ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ সেলের অগ্রগতি পর্যালোচনা আনসার-ভিডিপি সদস্যদের দেশপ্রেম ও পেশাদারত্বের প্রশংসা প্রধানমন্ত্রীর

থাইল্যান্ডে বিমান বিধ্বস্ত হয়ে ৬ পুলিশ কর্মকর্তা নিহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩৭:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • / 158

ছবি সংগৃহীত

থাইল্যান্ডে প্যারাসুট প্রশিক্ষণের জন্য পরীক্ষামূলক ফ্লাইট চলাকালে একটি বিমান দুর্ঘটনায় ছয় পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন তিনজন পাইলট, একজন প্রকৌশলী এবং দুজন মেকানিক। শুক্রবার (২৫ এপ্রিল) দেশটির কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী ব্যাংকক থেকে প্রায় ১৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে চা-আম জেলার একটি উপকূলীয় রিসোর্ট এলাকায় স্থানীয় সময় সকাল ৮টার দিকে ছোট আকারের বিমানটি সমুদ্রে বিধ্বস্ত হয়।

আরও পড়ুন  থাইল্যান্ডে নির্মাণাধীন রেলপথে ক্রেন ধসে ট্রেন লাইনচ্যুত, নিহত ২২

রয়্যাল থাই পুলিশ এক বিবৃতিতে জানায়, দুর্ঘটনাস্থলেই পাঁচজন কর্মকর্তা প্রাণ হারান এবং আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরেকজন মারা যান। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে বিমানের ব্ল্যাক বক্স পরীক্ষা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সেই সঙ্গে থাই পুলিশ নিহত সাহসী কর্মকর্তাদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।

ঘটনাস্থল পরিদর্শনকালে থাইল্যান্ডের পুলিশ প্রধান কিট্রাট ফানফেট বলেন, “প্রাথমিক তদন্তে জানা গেছে, বিমানটি আবাসিক এলাকার দিকে যাচ্ছিল। তবে পাইলটরা বড় ধরনের প্রাণহানির ঝুঁকি এড়াতে দক্ষতার সঙ্গে বিমানটি সমুদ্রের দিকে পরিচালিত করেন।”

স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, বিমানটি উপকূল থেকে প্রায় ১০০ মিটার দূরে সমুদ্রে আছড়ে পড়ে। দুর্ঘটনার পর অনলাইনে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায়, স্থানীয় লোকজন দুর্ঘটনাস্থলে পৌঁছানোর জন্য সমুদ্রের পানির মধ্য দিয়ে হাঁটছে।

বিমানটি কী কারণে বিধ্বস্ত হয়েছে, সে সম্পর্কে এখনো নিশ্চিতভাবে কিছু জানায়নি থাই কর্তৃপক্ষ। তবে সব ধরনের সম্ভাবনা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

উল্লেখ্য, থাইল্যান্ডে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রমে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হলেও এবার তা কাজে আসেনি বলে মনে করছেন বিশ্লেষকরা। এই মর্মান্তিক দুর্ঘটনা দেশজুড়ে শোকের ছায়া ফেলেছে।

নিউজটি শেয়ার করুন

থাইল্যান্ডে বিমান বিধ্বস্ত হয়ে ৬ পুলিশ কর্মকর্তা নিহত

আপডেট সময় ১১:৩৭:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

থাইল্যান্ডে প্যারাসুট প্রশিক্ষণের জন্য পরীক্ষামূলক ফ্লাইট চলাকালে একটি বিমান দুর্ঘটনায় ছয় পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন তিনজন পাইলট, একজন প্রকৌশলী এবং দুজন মেকানিক। শুক্রবার (২৫ এপ্রিল) দেশটির কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী ব্যাংকক থেকে প্রায় ১৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে চা-আম জেলার একটি উপকূলীয় রিসোর্ট এলাকায় স্থানীয় সময় সকাল ৮টার দিকে ছোট আকারের বিমানটি সমুদ্রে বিধ্বস্ত হয়।

আরও পড়ুন  প্রধান উপদেষ্টা থাইল্যান্ড যাচ্ছেন বৃহস্পতিবার