ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

চট্টগ্রামে ২২ দিনে ২৮ শ’ ব্যাটারি রিকশা আটক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩৫:১২ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
  • / 450

ছবি সংগৃহীত

চট্টগ্রাম নগরীতে গেলো ২০ দিনে ২ হাজার ৬৮৮টি ব্যাটারি চালিত রিকশা আটক করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগ। গেলো ১ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত ট্রাফিক উত্তর বিভাগে ৮৮৯টি, দক্ষিণ বিভাগে ৭৩৩টি, পশ্চিম বিভাগে ৯১৬টি এবং বন্দর বিভাগে ১৫০টির মতো ব্যাটারি রিকশা আটক করা হয়।সোমবার (২১ এপ্রিল) চার ট্রাফিক বিভাগ থেকে এই তথ্য পাওয়া গেছে।

ট্রাফিক দক্ষিণ বিভাগে ট্রাফিক ইন্সেপেক্টর (প্রশাসন) সুশোভন চাকমা বলেন, সিএমপির কমিশনার হাসিব আজিজ স্যার নির্দেশ দিয়েছেন আটকের পর ২১দিন ডাম্পিং এ রাখতে যাতে জরিমানা দিয়ে পরদিন আবার আটক ব্যাটারি রিকশাটি নিয়ে রাস্তায় না নামতে পারে।

আরও পড়ুন  কাল থেকে চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট, অচল হওয়ার শঙ্কায় বহির্নোঙরও

ট্রাফিক উত্তর বিভাগের ট্রাফিক ইন্সেপেক্টর (প্রশাসন) কামরুল ইসলাম বলেন, কমিশনার স্যার নির্দেশ অনুযায়ী আটক ব্যাটারি রিকশা ডাম্পিং এ পাঠানো হচ্ছে।

সিটি করপোরেশন বা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কোনো অনুমোদন না থাকলেও ট্রাফিক পুলিশ বিভাগ ও প্যাডেল রিকশামালিক পরিষদের হিসাব অনুযায়ী, চট্টগ্রাম নগরীতে ৫০-৬০ হাজার ব্যাটারিচালিত অটোরিকশা রয়েছে। প্যাডেলচালিত বৈধ রিকশা রয়েছে ৭০ হাজার। অবৈধ রয়েছে আরও ৫০-৬০ হাজার।

খোঁজ নিয়ে দেখা গেছে, নগরের চান্দগাঁও, বাকলিয়া, বায়েজিদ, খুলশী, কোতোয়ালী, পাহাড়তলী, হালিশহর, আকবরশাহ থানা, ডবলমুরিং, ইপিজেড এলাকায় সবচেয়ে বেশি চলে ব্যাটারি চালিত রিকশা।

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে ২২ দিনে ২৮ শ’ ব্যাটারি রিকশা আটক

আপডেট সময় ০৪:৩৫:১২ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

চট্টগ্রাম নগরীতে গেলো ২০ দিনে ২ হাজার ৬৮৮টি ব্যাটারি চালিত রিকশা আটক করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগ। গেলো ১ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত ট্রাফিক উত্তর বিভাগে ৮৮৯টি, দক্ষিণ বিভাগে ৭৩৩টি, পশ্চিম বিভাগে ৯১৬টি এবং বন্দর বিভাগে ১৫০টির মতো ব্যাটারি রিকশা আটক করা হয়।সোমবার (২১ এপ্রিল) চার ট্রাফিক বিভাগ থেকে এই তথ্য পাওয়া গেছে।

ট্রাফিক দক্ষিণ বিভাগে ট্রাফিক ইন্সেপেক্টর (প্রশাসন) সুশোভন চাকমা বলেন, সিএমপির কমিশনার হাসিব আজিজ স্যার নির্দেশ দিয়েছেন আটকের পর ২১দিন ডাম্পিং এ রাখতে যাতে জরিমানা দিয়ে পরদিন আবার আটক ব্যাটারি রিকশাটি নিয়ে রাস্তায় না নামতে পারে।

আরও পড়ুন  ফের টানা কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর