ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:১৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
  • / 400

ছবি সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে আজ সোমবার দুপুর ১২টায় শ্রমবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আনুষ্ঠানিকভাবে এই প্রতিবেদন হস্তান্তর করেন কমিশনের সদস্যরা।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, কমিশনের প্রতিবেদনে বেশ কিছু যুগোপযোগী ও বাস্তবভিত্তিক সুপারিশ স্থান পেয়েছে। তার মধ্যে একটি বিশেষ দৃষ্টিগোচর হয়েছে কর্মক্ষেত্রে শ্রেণিভেদ ও অসম্মানবোধ সৃষ্টিকারী ‘তুই-তুমি’ সম্বোধনের পরিবর্তে সৌজন্যমূলক ভাষার চর্চা।

আরও পড়ুন  বিনিয়োগ উদ্যোগকে এগিয়ে নিতে সম্মেলনে প্রধান উপদেষ্টার অংশগ্রহণ 

প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে শ্রমিকদের অধিকার ও কর্মপরিবেশ উন্নয়নের লক্ষ্যে শ্রম সংস্কার কমিশন গঠন করা হয়। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদকে এর চেয়ারম্যান মনোনীত করা হয়। কমিশনকে শুরুতে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হলেও পরবর্তীতে সময় বাড়িয়ে একাধিকবার প্রতিবেদন জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়।

১৯ সদস্যের এ কমিশনে দেশের বিভিন্ন খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ অন্তর্ভুক্ত রয়েছেন। এর মধ্যে রয়েছেন সাবেক সচিব মাহফুজুল হক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের অধ্যাপক জাকির হোসেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি তপন দত্ত, বাংলাদেশ লেবার কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এ কে এম নাসিম, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সাবেক সভাপতি কামরান টি রহমান, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সভাপতি চৌধুরী আশিকুল আলম, বাংলাদেশ লেবার ফেডারেশনের সাধারণ সম্পাদক সাকিল আখতার চৌধুরী এবং গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার।

কমিশনের সুপারিশগুলোর মধ্যে রয়েছে শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়ন, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, শ্রমিকদের সামাজিক সুরক্ষা ও ন্যায্য মজুরির নিশ্চয়তা ইত্যাদি। আশা করা হচ্ছে, এই প্রতিবেদন বাংলাদেশের শ্রমক্ষেত্রে একটি ইতিবাচক ও টেকসই পরিবর্তনের পথ তৈরি করবে।

নিউজটি শেয়ার করুন

শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর

আপডেট সময় ০৩:১৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে আজ সোমবার দুপুর ১২টায় শ্রমবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আনুষ্ঠানিকভাবে এই প্রতিবেদন হস্তান্তর করেন কমিশনের সদস্যরা।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, কমিশনের প্রতিবেদনে বেশ কিছু যুগোপযোগী ও বাস্তবভিত্তিক সুপারিশ স্থান পেয়েছে। তার মধ্যে একটি বিশেষ দৃষ্টিগোচর হয়েছে কর্মক্ষেত্রে শ্রেণিভেদ ও অসম্মানবোধ সৃষ্টিকারী ‘তুই-তুমি’ সম্বোধনের পরিবর্তে সৌজন্যমূলক ভাষার চর্চা।

আরও পড়ুন  সব সরকারি ভবনের ছাদে বসবে সোলার প্যানেল: প্রধান উপদেষ্টার নির্দেশ