ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানি সচিবের সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
  • / 394

ছবি সংগৃহীত

দুই দেশের দীর্ঘ বিরতির পর আবারও পররাষ্ট্রসচিব পর্যায়ের গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হলো বাংলাদেশ ও পাকিস্তান। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকায় এফওসি (ফরেন অফিস কনসালটেশন) বৈঠক শেষে পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ সৌজন্য সাক্ষাতে মিলিত হন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে।

দুপুর ২টার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে পৌঁছান সফররত আমনা বালুচ। এর আগে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে পাকিস্তানের নেতৃত্ব দেন, যেখানে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন। দীর্ঘ দুই ঘণ্টার বেশি সময় ধরে চলে এ বৈঠক, শেষে অতিথিদের জন্য আয়োজন করা হয় মধ্যাহ্নভোজ।

আরও পড়ুন  মায়ানমারের গৃহযুদ্ধ রোহিঙ্গা প্রত্যাবাসনে বড় বাধা : পররাষ্ট্র উপদেষ্টা

যদিও বৈঠকে আলোচ্য বিষয় নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে কূটনৈতিক মহলের ধারণা দ্বিপক্ষীয় রাজনৈতিক সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি, পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বাংলাদেশ পক্ষ থেকে এ বৈঠক নিয়ে বিকেলে সংবাদমাধ্যমকে ব্রিফ করার কথা রয়েছে, তবে পাকিস্তানের পক্ষ থেকে তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

এই বৈঠকটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ ২০১০ সালের পর এই প্রথম দুই দেশের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের এমন উচ্চপর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হলো। দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনের আশা করছেন উভয় পক্ষের সংশ্লিষ্টরা।

বৈঠক শেষে পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন বলে জানা গেছে।

দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক সংহতি এবং পারস্পরিক সহযোগিতার নতুন সম্ভাবনা নিয়ে বুধবার ঢাকায় পৌঁছান আমনা বালুচ। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক ইশরাত জাহান।

দীর্ঘ ব্যবধানের পর অনুষ্ঠিত এই বৈঠক দুই দেশের সম্পর্কে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে বলে প্রত্যাশা রাজনৈতিক ও কূটনৈতিক মহলের।

নিউজটি শেয়ার করুন

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানি সচিবের সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা

আপডেট সময় ০৫:৪৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫

দুই দেশের দীর্ঘ বিরতির পর আবারও পররাষ্ট্রসচিব পর্যায়ের গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হলো বাংলাদেশ ও পাকিস্তান। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকায় এফওসি (ফরেন অফিস কনসালটেশন) বৈঠক শেষে পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ সৌজন্য সাক্ষাতে মিলিত হন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে।

দুপুর ২টার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে পৌঁছান সফররত আমনা বালুচ। এর আগে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে পাকিস্তানের নেতৃত্ব দেন, যেখানে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন। দীর্ঘ দুই ঘণ্টার বেশি সময় ধরে চলে এ বৈঠক, শেষে অতিথিদের জন্য আয়োজন করা হয় মধ্যাহ্নভোজ।

আরও পড়ুন  ইরান থেকে ২৬ বাংলাদেশি আজ পাকিস্তানে পৌঁছাবেন: পররাষ্ট্র উপদেষ্টা