ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী

বাংলাদেশকে ব্রিকস ব্যাংকের এক বিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি, অবকাঠামো উন্নয়নে নতুন সম্ভাবনা 

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:২৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • / 463

ছবি সংগৃহীত

বাংলাদেশের উন্নয়ন যাত্রায় বড় ধরনের সম্ভাবনার দরজা খুলছে। বিশ্ব অর্থনীতির উদীয়মান শক্তি ব্রিকস জোটের সাংহাইভিত্তিক ঋণদাতা সংস্থা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) চলতি বছর বাংলাদেশের জন্য এক বিলিয়ন মার্কিন ডলারের ঋণ অনুমোদনের পরিকল্পনা নিয়েছে।

মঙ্গলবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন এনডিবির ভাইস প্রেসিডেন্ট ভ্লাদিমির কাজবেকভ। বৈঠকে তিনি জানান, ইতোমধ্যে ‘এক্সপ্যান্ডেড ঢাকা সিটি ওয়াটার সাপ্লাই রেজিলিয়েন্ট প্রকল্প’-এর জন্য ৩২০ মিলিয়ন ডলার অনুমোদন দেওয়া হয়েছে। তবে দেশের অবকাঠামোগত ও অর্থনৈতিক চাহিদা বিবেচনায় রেখে এই অর্থায়ন তিন গুণেরও বেশি করার পরিকল্পনা রয়েছে তাদের।

আরও পড়ুন  কুয়েতের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বাংলাদেশ-কুয়েত সম্পর্ক আরও দৃঢ় করার প্রতিশ্রুতি

বাংলাদেশের অভ্যন্তরীণ অবকাঠামো উন্নয়নে এনডিবির সক্রিয় ভূমিকা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা ইউনূস। তিনি বলেন, এই ধরনের সহায়তা বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনাকে আরও বেগবান করতে পারে, বিশেষ করে সামাজিক অবকাঠামো এবং শ্রমিকদের জন্য আবাসন খাতে।

এনডিবি প্রতিনিধিরা জানান, দেশের গ্যাস খাতে বড় পরিসরে বিনিয়োগের পাশাপাশি, বেসরকারি খাতের সক্ষমতা বাড়াতেও তারা উল্লেখযোগ্য পরিমাণে ঋণ দিতে প্রস্তুত। পাশাপাশি, তারা এখন বহুমুদ্রায় ঋণ কার্যক্রম পরিচালনা করছে, যা বাংলাদেশের বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনার জন্য সহায়ক হবে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী বলেন, “বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সঙ্গতি রেখে এনডিবির একটি দীর্ঘমেয়াদি কান্ট্রি স্ট্র্যাটেজি প্রোগ্রাম চালু করা প্রয়োজন।”

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ।

বিশ্লেষকদের মতে, এই সহায়তা বাস্তবায়িত হলে তা শুধু রাজধানী নয়, সমগ্র দেশের উন্নয়ন কাঠামোতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং ব্রিকস জোটের সঙ্গে বাংলাদেশের কৌশলগত সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশকে ব্রিকস ব্যাংকের এক বিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি, অবকাঠামো উন্নয়নে নতুন সম্ভাবনা 

আপডেট সময় ০২:২৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫

বাংলাদেশের উন্নয়ন যাত্রায় বড় ধরনের সম্ভাবনার দরজা খুলছে। বিশ্ব অর্থনীতির উদীয়মান শক্তি ব্রিকস জোটের সাংহাইভিত্তিক ঋণদাতা সংস্থা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) চলতি বছর বাংলাদেশের জন্য এক বিলিয়ন মার্কিন ডলারের ঋণ অনুমোদনের পরিকল্পনা নিয়েছে।

মঙ্গলবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন এনডিবির ভাইস প্রেসিডেন্ট ভ্লাদিমির কাজবেকভ। বৈঠকে তিনি জানান, ইতোমধ্যে ‘এক্সপ্যান্ডেড ঢাকা সিটি ওয়াটার সাপ্লাই রেজিলিয়েন্ট প্রকল্প’-এর জন্য ৩২০ মিলিয়ন ডলার অনুমোদন দেওয়া হয়েছে। তবে দেশের অবকাঠামোগত ও অর্থনৈতিক চাহিদা বিবেচনায় রেখে এই অর্থায়ন তিন গুণেরও বেশি করার পরিকল্পনা রয়েছে তাদের।

আরও পড়ুন  বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জা নিয়ে কড়া বার্তা