ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

সরকারি সফরে রাশিয়া গেলেন সেনাবাহিনী প্রধান, পরবর্তী গন্তব্য ক্রোয়েশিয়া

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৪:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • / 356

ছবি সংগৃহীত

সরকারি সফরে চারদিনের জন্য রাশিয়া গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার সকালে সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সফরের অংশ হিসেবে তিনি রাশিয়ার সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া আলোচনায় উঠে আসবে দুই দেশের মধ্যে বিদ্যমান সামরিক সহযোগিতা আরও জোরদার করার সম্ভাব্য দিকগুলো।

জানা গেছে, সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান রাশিয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ও আধুনিক সমরাস্ত্র নির্মাণ কারখানা ঘুরে দেখবেন। এসব পরিদর্শনের মাধ্যমে বাংলাদেশের প্রতিরক্ষা খাতের উন্নয়নে নতুন সম্ভাবনার দিক খুঁজে দেখা হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন  সব সরকারি সেবা শতভাগ ডিজিটাল হবে: অর্থমন্ত্রী

রাশিয়া সফর শেষে আগামী ১০ এপ্রিল তিনি ইউরোপের আরেক দেশ ক্রোয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করবেন। সেখানেও তাঁর সফরসূচিতে রয়েছে সামরিক ও বেসামরিক শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক এবং রক্ষাণবেক্ষণ বিষয়ক কয়েকটি স্থাপনা পরিদর্শন। ক্রোয়েশিয়ার সঙ্গে সামরিক সহযোগিতা জোরদার করতেও গুরুত্বারোপ করা হবে।

বাংলাদেশের প্রতিরক্ষা কূটনীতিতে এ ধরনের উচ্চপর্যায়ের সফর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আধুনিক প্রশিক্ষণ, প্রযুক্তি স্থানান্তর এবং প্রতিরক্ষা খাতে যৌথ উদ্যোগ গঠনের পথ খুলে দেয় এই আলোচনাগুলো।

সফর শেষে আগামী ১২ এপ্রিল জেনারেল ওয়াকার-উজ-জামানের দেশে ফেরার কথা রয়েছে। এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও রাশিয়া ও ক্রোয়েশিয়ার সঙ্গে সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

সরকারি সফরে রাশিয়া গেলেন সেনাবাহিনী প্রধান, পরবর্তী গন্তব্য ক্রোয়েশিয়া

আপডেট সময় ১০:৫৪:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫

সরকারি সফরে চারদিনের জন্য রাশিয়া গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার সকালে সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সফরের অংশ হিসেবে তিনি রাশিয়ার সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া আলোচনায় উঠে আসবে দুই দেশের মধ্যে বিদ্যমান সামরিক সহযোগিতা আরও জোরদার করার সম্ভাব্য দিকগুলো।

জানা গেছে, সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান রাশিয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ও আধুনিক সমরাস্ত্র নির্মাণ কারখানা ঘুরে দেখবেন। এসব পরিদর্শনের মাধ্যমে বাংলাদেশের প্রতিরক্ষা খাতের উন্নয়নে নতুন সম্ভাবনার দিক খুঁজে দেখা হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন  রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের সম্ভাবনায় কমছে শস্যের দাম, প্রভাব পড়ছে জ্বালানি বাজারেও