ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নিরাপত্তা ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রে ৫ লাখ ৫০ হাজার গাড়ি ফিরিয়ে নিচ্ছে টয়োটা ইসরায়েলে একযোগে ১০০টি রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরান-হিজবুল্লাহর উপদেষ্টা নিয়োগের চিঠি নিয়ে বিস্তারিত প্রকাশ মন্ত্রণালয়ের তানজিদের ঝড়ো ব্যাটিংয়ে সহজ জয় বাংলাদেশের দেশের বৃহত্তর স্বার্থে দুটি নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি: জামায়াত আমির ঈদযাত্রায় প্রতি বাসে দুইজন চালক রাখার নির্দেশ ডিএমপি কমিশনারের সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন মঞ্জুর: কারামুক্তিতে আর কোনো বাধা নেই উরুগুয়ে: ছোট কিন্তু উন্নত দক্ষিণ আমেরিকার দেশ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচনে থাকছে না গণভোট: ইসি সচিব সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করল ডিএমপি

শাহবাগীদের কারণে ‘গডমাদার অফ ফ্যাসিজম’ হলেন হাসিনা: শিবির সভাপতি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
  • / 204

ছবি সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বুধবার (১২ মার্চ) শাহবাগী গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর সমালোচনা করে তাদের বিচার দাবি করেছেন। তিনি বলেন, শাহবাগী গোষ্ঠী দেশের সমাজে ফ্যাসিবাদ কায়েম করতে ‘বিচার চাই না, ফাঁসি চাই’ স্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।

জাহিদুল ইসলাম তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তায় জানান, শাহবাগী গোষ্ঠী আদর্শিক হেজেমনি প্রতিষ্ঠা করে ইসলামোফোবিয়া সৃষ্টি করেছে এবং দেশের ঐতিহ্যগত সম্প্রীতির সমাজে হিংসা ও বিদ্বেষ ছড়িয়েছে। তিনি অভিযোগ করেন, গোষ্ঠীটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘গডমাদার অফ ফ্যাসিজম’ হিসেবে প্রতিষ্ঠা করেছে।

আরও পড়ুন  ‘ব্যক্তিগত বিষয়ে এত আগ্রহ কেন?’— গুঞ্জনে ক্ষুব্ধ বিসিবি সভাপতি

শাপলা গণহত্যা ও আল্লামা সাঈদীর রায়ের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, গণহত্যার মূল পরিকল্পনাকারী ছিল এই শাহবাগী গোষ্ঠী। তাদের কর্মকাণ্ড দেশের রাজনৈতিক অঙ্গনে বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা সৃষ্টি করেছে।

শাহবাগে তৈরি করা ফ্যাসিবাদী পাটাতনে দাঁড়িয়ে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতগুলো গণহত্যা চালিয়েছেন, তার দায় এসব গোষ্ঠীকে নিতে হবে। জাহিদুল ইসলাম শাহবাগী গোষ্ঠীকে ফ্যাসিবাদের দালাল হিসেবে অভিহিত করেছেন এবং তাদের বিরুদ্ধে ন্যায়বিচার দাবি করেছেন।

এ বিষয়ে তিনি আরো বলেন, দেশের শান্তি ও অগ্রগতির জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ানো অত্যন্ত জরুরি।

নিউজটি শেয়ার করুন

শাহবাগীদের কারণে ‘গডমাদার অফ ফ্যাসিজম’ হলেন হাসিনা: শিবির সভাপতি

আপডেট সময় ০৩:৩৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বুধবার (১২ মার্চ) শাহবাগী গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর সমালোচনা করে তাদের বিচার দাবি করেছেন। তিনি বলেন, শাহবাগী গোষ্ঠী দেশের সমাজে ফ্যাসিবাদ কায়েম করতে ‘বিচার চাই না, ফাঁসি চাই’ স্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।

জাহিদুল ইসলাম তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তায় জানান, শাহবাগী গোষ্ঠী আদর্শিক হেজেমনি প্রতিষ্ঠা করে ইসলামোফোবিয়া সৃষ্টি করেছে এবং দেশের ঐতিহ্যগত সম্প্রীতির সমাজে হিংসা ও বিদ্বেষ ছড়িয়েছে। তিনি অভিযোগ করেন, গোষ্ঠীটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘গডমাদার অফ ফ্যাসিজম’ হিসেবে প্রতিষ্ঠা করেছে।

আরও পড়ুন  ‘জুলাই স্পিরিট’ নিয়ে প্রতারণাকারীদের হুঁশিয়ারি ছাত্রশিবির সভাপতির