ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের নেতাদের হত্যা করা ‘বড় সম্মানের’: ট্রাম্প ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মালিকের মোজতবা খামেনির মৃত্যুর খবরে কী বললেন ট্রাম্প মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত, নেওয়া হলো ওটিতে মালদ্বীপের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ বাংলাদেশির মৃত্যু ওমানের সোহার প্রদেশে ড্রোন বিধ্বস্ত, ২ প্রবাসীর মৃত্যু একসঙ্গে ৯ কবর খুঁড়লাম, হাত কাঁপছিল এবং খুব কষ্ট লাগছিল মির্জা আব্বাসকে দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর ইরানের হামলায় ঘাঁটি ছেড়ে আত্মগোপনে হাজার মার্কিন সেনা মার্কিন রণতরির কাছে ইরানি জাহাজ, হেলফায়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি

মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে নির্বাচন সিস্টেমের উপর : সিইসি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:১৬:২৭ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • / 223

ছবি সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন মন্তব্য করে বলেন দেশের বর্তমান অবস্থায় আগামী নির্বাচনে আইনশৃঙ্খলা একটা বড় চ‍্যালেঞ্জ । আজ শনিবার (৯ আগস্ট) সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসে বিভাগের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় সিইসি এ কথা বলেন।

এ এম এম নাসির উদ্দিন বলেন, যখন একটা দেশে রাষ্ট্র সরকার দল এক হয়ে যায়; তখন সবকিছু একসঙ্গে ধসে পরে। নির্বাচন সিস্টেমের উপর মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে; মানুষকে কেন্দ্রে নিয়ে আসা একটা বড় চ‍্যালেঞ্জ।

আরও পড়ুন  নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে: এ্যানি

তিনি আরও বলেন, দেশের এই অবস্থায় আগামী নির্বাচনে আইনশৃঙ্খলা একটা বড় চ‍্যালেঞ্জ; নির্বাচনের সময় ঘনিয়ে আসলে এই অবস্থার উন্নতি হবে’।

সিইসি বলেন, তাদের যথাসম্ভব বাদ দিয়ে নতুন লোক নির্বাচন প্রক্রিয়ায় যোগ করা হবে। জাতির কাছে দেওয়া প্রধান উপদেষ্টার সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি রক্ষা করতেই কাজ করছে ইসি।

তিনি আরও বলেন, গত নির্বাচনে যে সব প্রিজাইডিং অফিসাররা সমস্যা তৈরি করেছে, তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে।

প্রধান নির্বাচন কমিশনার জানান, আগামী নির্বাচনে নির্বাচন কমিশন কারো পক্ষে বা বিপক্ষে কাজ করবে না। ১৮ কোটি মানুষের হয়ে কাজ করবে। ত্রয়োদশ জাতীয় নির্বাচন স্বচ্ছ ও সুন্দর করার জন‍্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে নির্বাচন সিস্টেমের উপর : সিইসি

আপডেট সময় ০২:১৬:২৭ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন মন্তব্য করে বলেন দেশের বর্তমান অবস্থায় আগামী নির্বাচনে আইনশৃঙ্খলা একটা বড় চ‍্যালেঞ্জ । আজ শনিবার (৯ আগস্ট) সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসে বিভাগের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় সিইসি এ কথা বলেন।

এ এম এম নাসির উদ্দিন বলেন, যখন একটা দেশে রাষ্ট্র সরকার দল এক হয়ে যায়; তখন সবকিছু একসঙ্গে ধসে পরে। নির্বাচন সিস্টেমের উপর মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে; মানুষকে কেন্দ্রে নিয়ে আসা একটা বড় চ‍্যালেঞ্জ।

আরও পড়ুন  নির্বাচন ছাড়া কোনো কিছুতেই বিশ্বাস করি না: মির্জা ফখরুল