ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রামুতে ট্রেনের ধাক্কায় ৫ জন নি’হ’ত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:১৯:০৬ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • / 409

ছবি: সংগৃহীত

কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর পানিরছড়া-ভারুয়াখালী রেলক্রসিংয়ে ঘটেছে এক মর্মান্তিক দুর্ঘটনা। শনিবার (২ আগস্ট) দুপুরে কক্সবাজার থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেন একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন পাঁচজন। নিহতদের মধ্যে ২ জন পুরুষ, ২ জন নারী ও ১ জন শিশু রয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেললাইনের ওপর দিয়ে পার হওয়ার সময় হঠাৎ দ্রুতগতির ট্রেনটি এসে পড়ে। ধাক্কা খাওয়ার পর অটোরিকশাটি প্রায় এক কিলোমিটার দূর পর্যন্ত ট্রেনের সাথে টেনে নিয়ে যাওয়া হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীদের শরীর ছিন্নভিন্ন হয়ে রেললাইনের পাশে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন  গাজায় অভ্যন্তরীণ সংঘর্ষে সাংবাদিক সালেহ আলজাফারাওয়ি নিহত

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। স্থানীয়রা জানিয়েছেন, এ রেলক্রসিংয়ে দীর্ঘদিন ধরেই নেই কোনো গেট বা দায়িত্বপ্রাপ্ত প্রহরী। ফলে এমন দুর্ঘটনার ঝুঁকি সবসময়ই থাকে।

ঈদগাঁও ইসলামাবাদ স্টেশনের সহকারী স্টেশন মাষ্টার আবদুল কাইয়ুম বলেন, দুপুর সাড়ে ১২টায় কক্সবাজার স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় পর্যটক ৮১৩ নং এক্সেপ্রেস ট্রেনটি। সেটিতেই এ দুর্ঘটনা ঘটেছে।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

রামুতে ট্রেনের ধাক্কায় ৫ জন নি’হ’ত

আপডেট সময় ০৭:১৯:০৬ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫

কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর পানিরছড়া-ভারুয়াখালী রেলক্রসিংয়ে ঘটেছে এক মর্মান্তিক দুর্ঘটনা। শনিবার (২ আগস্ট) দুপুরে কক্সবাজার থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেন একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন পাঁচজন। নিহতদের মধ্যে ২ জন পুরুষ, ২ জন নারী ও ১ জন শিশু রয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেললাইনের ওপর দিয়ে পার হওয়ার সময় হঠাৎ দ্রুতগতির ট্রেনটি এসে পড়ে। ধাক্কা খাওয়ার পর অটোরিকশাটি প্রায় এক কিলোমিটার দূর পর্যন্ত ট্রেনের সাথে টেনে নিয়ে যাওয়া হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীদের শরীর ছিন্নভিন্ন হয়ে রেললাইনের পাশে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন  ইউক্রেনে শ্রমিকবাহী বাসে রাশিয়ার ড্রোন হামলায় ৯ জন নিহত